অমৃত জ্যোতি রায় সামন্ত
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার হাওরের ফসল রক্ষাবাঁধ পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
২৭ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের গুরমার হাওরে পাউবো কতৃক নির্মানাধীন একাধিক ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন।এসময় তিনি বলে আমাদের হাওরাঞ্চলে মাত্র ছয়মাস কাজ করার সুযোগ আসে আর পানি থাকে ছয় মাস।
এরমধ্যে উৎপাদন করতে হবে কাজও করতে হবে।দুর্নীতির সঙ্গে জরিতদের বিরুদ্ধে জিরো টলারেন্স।ডুবন্ত বাঁধকে সাবমার্জেবল রাস্তায় ব্যবহার করণ,খাল ও নদী খনন,পিআইসির বাঁধের টাকা উত্তোলন কটচুপি না হওয়া,ফসল রক্ষা বাধের সাইডে দুর্বার বদলে বিকল্প পদ্ধতির ব্যাবহারে সকরের সমন্ত প্রচেষ্ঠায় পদক্ষেপ নেয়া হবে।এবং গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

