Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

খুলনা মেডিকেলে দুই বছর ধরে বন্ধ ১৬০ স্লাইস সিটি স্ক্যান মেশিন

তোশিবা কর্তৃপক্ষের সাথে যোগাযোগে ব্যর্থতা

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০২ pm ২৭, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ মামুন মোল্লা, খুলনা

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ প্রায় দুই বছর ধরে ১৬০ স্লাইস সিটি স্ক্যান মেশিন (Model: Aquilion Prime, SN: 24CI843514, Brand: Toshiba, Origin: Japan) বিকল অবস্থায় রয়েছে। ২০২৪ সালের ২ আগস্ট মেশিনটি নষ্ট হওয়ার পর থেকে তা এখনও সচল করা যায়নি।

হাসপাতাল সূত্র জানায়, মেশিনটি মেরামতের জন্য প্রথম নির্ধারিত তারিখ ছিল ২০২৫ সালের ১৪ আগস্ট। কিন্তু সেই সময়ে কাজ সম্পন্ন হয়নি। পুনরায় যোগাযোগ করলে ১১ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়, তবুও মেশিনটি সচল হয়নি।

মেরামতের বিষয়ে তোশিবা হেড অফিসের ম্যানেজার মো. আওয়াল সাহেবের সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়েছে। দৈনিক খুলনা সমাচারের একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। ব্যবহৃত মোবাইল নম্বরও বন্ধ থাকায় যোগাযোগ সম্ভব হয়নি।

হাসপাতালের কর্মকর্তা এস এম আলতাপ হোসেন জানান, “মন্ত্রণালয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও বাস্তব কোনো অগ্রগতি দেখা যায়নি। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ ও দরিদ্র রোগীরা।”

হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলাম বলেন, “আমি নিজে ঢাকায় গিয়ে সংশ্লিষ্ট দপ্তরে সরেজমিনে কথা বলেছি, তবুও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কার্যকর কোনো সাড়া পাওয়া যায়নি। দ্রুত মেশিনটি মেরামত করা গেলে আমরা গরিব ও অসহায় রোগীদের সেবা দিতে পারবো।”

চিকিৎসাসেবা সংশ্লিষ্টরা সতর্ক করে বলেছেন, দ্রুত পদক্ষেপ না নিলে খুলনা অঞ্চলের রোগীদের বেসরকারি প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হবে, যা সাধারণ মানুষের জন্য বড় বোঝা হয়ে দাঁড়াবে। স্থানীয় সচেতন মহলও মেশিনটি দ্রুত সচল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রোয়াংছড়িতে ৪ গরু চোরকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করল জনতা
  • গোয়ালন্দে গণ অধিকার পরিষদের ইফতার মাহফিল
  • গোয়ালন্দ প্রেসক্লাবে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে ইফতার মাহফিল
  • ফরিদপুরে প্রবাসীর বাড়িতে হামলা ও দখলের চেষ্টার অভিযোগ
  • গোপালপুরের ডুবাইল বাজারে বিকাশ দোকান থেকে সাড়ে তিন লাখ টাকা চুরি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম