Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অর্থাভাবে চোখের সামনে নিভে যেতে বসেছে বাউফলের যুবকের জীবন

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২৩ pm ২৭, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

সাইফুল ইসলাম, বাউফল:

পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আলতাফ হোসেনের ছেলে জহিরুল ইসলাম (৩১) লিভার ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার অভাবে ধীরে ধীরে তার জীবন নিভে যেতে বসেছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জহিরুল ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং বাবা মৃত্যুর পর পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।

২০২৫ সালের শুরুতে হঠাৎ জ¦র, তীব্র পেটব্যথা, আমাশা ও শারীরিক দুর্বলতায় ভেঙে পড়েন জহিরুল। স্থানীয় চিকিৎসক এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিলেও অবস্থার কোনো উন্নতি হয়নি। পরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক পিজি) ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক বিধান চন্দ্র দাসের কাছে যান। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত।

পরবর্তীতে বাংলাদেশ মেডিকেল কলেজে প্রায় দুই মাস চিকিৎসা নিলেও অবস্থা আরও খারাপ হয়। চিকিৎসকরা তাকে ভারতের হায়দরাবাদের একটি ক্যান্সার হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন, কিন্তু ভিসা জটিলতায় সেই পথও বন্ধ হয়ে যায়। শেষ আশায় গত ২৬ আগস্ট তিনি চীনের ফুদা ক্যান্সার হাসপাতালে চিকিৎসা নেন, যেখানে এক মাসের চিকিৎসার খরচ হয়েছিল প্রায় ৩২ লাখ টাকা। এই বিপুল অর্থ জোগাড় করতে গিয়ে পরিবারকে তাদের একমাত্র বসতভিটা বিক্রি করতে হয়।

আজ জহিরুল অসুস্থ শরীর ও ভাঙা স্বপ্ন নিয়ে বোনজামাই মনজুরুল আলমের বাড়িতে আশ্রয় নিয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আরও তিনটি কেমোথেরাপি, নিয়মিত ওষুধ এবং পুনরায় চীনে চিকিৎসা নিলে তার বেঁচে থাকার সম্ভাবনা আছে। কিন্তু অর্থের অভাবে কেমোথেরাপি বা দৈনন্দিন ওষুধও কিনতে পারছেন না। প্রতিদিনের ওষুধের খরচ প্রায় ৩,২০০ টাকা।

জহিরুলের মা মমিন নেচ্ছা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “চোখের সামনে আমার ছেলেটা ধীরে ধীরে মারা যাচ্ছে। আমি কিছুই করতে পারছি না। সরকার বা কোনো হৃদয়বান মানুষ যদি পাশে দাঁড়ান, হয়তো আমার সন্তান আবার বাঁচার সুযোগ পাবে।”

মানবিক সহানুভূতির অপেক্ষায় থাকা এই যুবকের জন্য সাহায্য পাঠাতে আগ্রহীরা নিম্নলিখিত মাধ্যমে অনুদান পাঠাতে পারেন:

  • সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, পান্থপথ শাখা, ঢাকা
    হিসাব নম্বর: ০০৫০১২০০১২৯০৪
    হিসাব নাম: জহিরুল ইসলাম

  • বিকাশ / নগদ: ০১৮৫৫৭৭৮৯৬৮

একটি জীবন বাঁচাতে আজ জহিরুলের চোখ দুটি তাকিয়ে আছে আমাদের দিকে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কর বৃদ্ধি অর্থনীতি পুনরুদ্ধারের জন্য জরুরি: অর্থমন্ত্রী আমীর খসরু
  • স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে- মির্জা ফখরুল 
  • নওগাঁয় সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর ফেসবুক পোস্ট: থানায় অভিযোগ
  • গোপালপুরে মাদকবিরোধী মানববন্ধন ও সমাবেশ
  • প্রতিমন্ত্রী কে সালাম জানাতে গিয়ে পুলিশভ্যান উল্টে আহত ৮  

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম