Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁয় বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় সাংবাদিক গুরুতর আহত

Bangla FM OnlinebyBangla FM Online
১:২৩ pm ২৭, ফেব্রুয়ারী ২০২৬
in দুর্ঘটনা, সারাদেশ
A A
0

মো: এ কে নোমান, বিশেষ প্রতিনিধি:

নওগাঁ শহরের পুলিশ লাইনস এলাকায় বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় শাকিল আহম্মেদ (৩২) নামে এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে নওগাঁ সদর হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর হাঁটুর পার্শ্ববর্তী হাড় চূর্ণ হয়ে গেছে। আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারী) তাঁর অস্ত্রোপচার করা হবে।

আহত শাকিল আহম্মেদ নওগাঁ ইউনাইটেড প্রেস ক্লাব-এর কার্যনির্বাহী কমিটির সদস্য এবং দৈনিক প্রথম সূর্যোদয় ও সংবাদ সারাবেলার নওগাঁ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। দুর্ঘটনার সময় তিনি মোটরসাইকেলযোগে নওগাঁ থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

প্রত্যক্ষদর্শী ও সহকর্মী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যার কিছু আগে পুলিশ লাইনস এলাকায় হঠাৎ একটি বেপরোয়া ইজিবাইক সামনে এসে তাঁর মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ইউনাইটেড প্রেস ক্লাবের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন। প্রথমে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহকারী সার্জন ডা. হাসান জানান, পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, শাকিল আহম্মেদের হাঁটুর পাশের হাড় গুঁড়ো হয়ে গেছে। পরিস্থিতি বিবেচনায় অস্ত্রোপচার অপরিহার্য। আগামী শনিবার তাঁর অস্ত্রোপচার সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

আহত শাকিল আহম্মেদ বলেন, “আমি স্বাভাবিক গতিতে সঠিক লেনে চলছিলাম। হঠাৎ একটি অটো এসে ধাক্কা দেয়। কিছু বুঝে ওঠার আগেই আমি রাস্তায় পড়ে যাই।”

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নওগাঁ ইউনাইটেড প্রেস ক্লাব-এর সভাপতি সাব্বির আহমেদ। তিনি বলেন, “নওগাঁ শহরে অদক্ষ ও বেপরোয়া চালকের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। তাদের বেপরোয়া চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং সাধারণ মানুষ আতঙ্কে চলাচল করছে। দ্রুত এসব চালককে প্রশিক্ষণের আওতায় এনে কঠোরভাবে ট্রাফিক আইন প্রয়োগ করা জরুরি।”

এ ঘটনায় জড়িত ইজিবাইক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। পাশাপাশি শহরে ইজিবাইক ও অটোরিকশার নিয়ন্ত্রণহীন চলাচল বন্ধে প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ কামনা করেছেন তাঁরা।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আমার নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে ছাড় নেই: প্রতিমন্ত্রী আব্দুল বারী
  • রূপগঞ্জে নিত্যদিনের যানজটে নাকাল জনজীবন
  • টানা তিনবার নির্বাচিত কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি
  • ঘোড়াঘাটে মহাসড়কের দুই পাশে সজনে ফুলের শুভ্রতা
  • ভূমিকম্পে কেঁপে উঠল যশোর জেলা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম