Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মন্ত্রী হওয়ার পর আজ ঠাকুরগাঁওয়ে যাবেন মির্জা ফখরুল

Bangla FM OnlinebyBangla FM Online
১২:০৫ pm ২৭, ফেব্রুয়ারী ২০২৬
in রাজনীতি
A A
0

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে যাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় নেতার আগমনকে কেন্দ্র করে উচ্ছ্বাসে ভাসছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাঁকে বরণ করে নিতে ইতোমধ্যে জেলায় ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা বিএনপির কার্যালয় সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) থেকে শনিবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে অবস্থান করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ঠাকুরগাঁওয়ে পৌঁছে জুমার নামাজ আদায় করবেন তিনি। এরপর দুপুর ২টায় হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন এবং সন্ধ্যা ৬টায় গোবিন্দনগর এলাকায় ইএসডিও’র উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন।

শনিবার দ্বিতীয় দিনের কর্মসূচিতে বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন মন্ত্রী। এরপর দুপুর ১২টায় রামকৃষ্ণ আশ্রমে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় এবং দুপুর ২টায় জেলা বাস টার্মিনালের উদ্বোধন করবেন। সন্ধ্যা ৬টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি ও মির্জা রুহল আমিন স্মৃতি সংসদের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। সফর শেষে রোববার (১ মার্চ) সকালে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করলে তিনি গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস ও যুবদলের সদস্য সচিব মো. জাহিদ জানান, ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান মন্ত্রী হওয়ায় তাঁরা গর্বিত। তাঁর হাত ধরে জেলার অবকাঠামো ও স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে নতুন গতি আসবে বলে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা আশা করছেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী বলেন, “মন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি নিজ জেলায় আসছেন। তাকে বরণ করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। সর্বস্তরের মানুষ তাঁকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।”

Tags: তারেক রহমানবিএনপিবিশেষ নিউজমির্জা ফখরুলরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • খুলনায় মহিলা মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যান হলেন শেখ শাহীন
  • নীলফামারীতে জমি বিরোধে গৃহবধূর আঙুল দ্বিখণ্ডিত
  • শিবগঞ্জে র‍্যাবের অভিযানে এক মাদক পাচারকারী আটক
  • পাংশায় আওয়ামী লীগ কার্যালয়ে রাতের আঁধারে আবারও ব্যানার
  • সাতক্ষীরাসহ বিভিন্ন স্থানে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম