অমৃত জ্যোতি,(মধ্যনগর),সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ এক আসনে নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
২৫ফেব্রুয়ারী বুধবার দুপুরে মধ্যনগর উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা ও মতবিনিময় সভার সভাপতি উজ্জ্বল রায়ের সঞ্চালনায় এলাকার গুরুত্বপূর্ণ চাহিদামূলক উন্নয়ন আকাঙ্খা জনিত বক্তব্য তুলে ধরেন স্থানীয় সর্বশ্রেণীর লোকজন।
মতবিনিময়ে গুরুত্বপূর্ণ বক্তব্যে অংশগ্রহণ করেন প্রশাসনিক কর্মকর্তা,কর্মচারী,মধ্যনগর উপজেল বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন,স্থানীয় গণমাধ্যমকর্মী,রাজনৈতিক ব্যক্তিত্ব,শিক্ষক সমাজ,ইসলাম ও হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতৃত্ব,সুধীসমাজ সহ সর্বস্থরের জনগন।
এসময় নবসৃষ্ট মধ্যনগর উপজেলার জনগুরুত্বপূর্ন কর্মকর্তা পদায়ন,সৃজন,নদীখনন,শিক্ষার মানোন্নয়ন,সকল দপ্তরে পর্যাপ্ত লোকবল নিয়োগ,অবকাঠামো নির্মান,রাস্তা ঘাট নির্মাণ সহ সংষ্কার,মধ্যনগর থেকে জমশেরপুর সাবমার্জেবল রাস্তা নির্মাণ,হাওরাঞ্চলের ফসল উত্তোলনে রাস্তা নির্মান সুবিধা ও মাদক বিরোদ্ধে গুরুত্বপূর্ণ গণশুনানির অনুষ্ঠিত হয় মতবিনিময়ে।
মতবিনিময় শেষে সুনামগঞ্জ এক আসনের সংসদ সদস্য প্রধান কামরুজাম্মান কামরুলের বক্তব্যে সহমতে উন্নয়ন চিত্রে এলাকাবাসী তথা সকলের সুবিধার্থে সহযোগিতা ও এলাকার উন্নয়ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আশ্বাসদেন প্রধান অতিথি সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

