আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার :
প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার শহরের কলাতলীর গ্যাস পাম্পের অগ্নিকাণ্ডের ঘটনায় খোঁজ নিয়েছেন।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ও আহতদের খবর নেন বলে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলকে ফোন করে ভেরিফাইড ফেসবুকের একটি পোস্টে জানিয়েছেন।
পোস্টে এমপি কাজল লিখেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ, সরাসরি আমাকে ফোন করে এন আলম গ্যাস স্টেশনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এবং আহতদের ব্যাপারে খোঁজ নিয়েছেন। বাংলাদেশের মানবিক প্রধানমন্ত্রী।”

