Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হত্যার ৫ঘন্টার মধ্যে হত্যাকারী গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০৪ pm ২৬, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

রাজশাহী প্রতিনিধি :

পূর্ব শত্রুতার জের ধরে রাজশাহী নগরীর পবা রাইসমিলপাড়ার যুবক সাব্বিরকে হত্যার ৫ঘন্টার মধ্যে হত্যাকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় মতিহার থানার ডগারহাট এলাকা থেকে জাসনকে গ্রেপ্তার করে রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা।সাব্বির হত্যার পর জাসন নগরীর মতিহার থানার ডগারহাট এলাকায় পালিয়ে যায়। র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার জাসন সাব্বিরকে হত্যার সাথে সরাসরি জড়িত বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে।

রাত সাড়ে ১০টায় র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাব্বিরকে হত্যার পর হত্যাকারীকে গ্রেপ্তারে কাজ শুরু করে র‌্যাব। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে জাসন নগরীর মতিহার থানার ডগারহাট এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল বুধবার সন্ধ্যার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এরআগে দুপুরে শত্রুতার জের ধরে জাসন সাব্বিরকে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাব্বির নগরীর শাহমখদুম থানার পবা রাইস মিলপাড়ার হোটেল ব্যবসায়ী শাহিন ইসলামের ছেলে। গ্রেপ্তার জাসন একই মহল্লার আমিরুল ইসলামের ছেলে। জাসন মাদকাসক্ত যুবক। মূলত জাসনের মা শিরিন বেগম তার আধা কাঠা জমি নিহত সাব্বিরের বাবা শাহিনের কাছে বিক্রি করেছেন। এই জমি কেনার কারণেই শাহিন ও তার পরিবারের ওপর ক্ষুব্ধ ছিলো মাদকাসক্ত জাসন। গত মঙ্গলবার তিনি শাহিনকে মারধর করেন। বুধবার দুপুরে বাড়ির সামনে গিয়ে সাব্বিরকে বুকে ছুরি মেরে পালিয়ে যায় জাসন। এতে সাব্বিরের মৃত্যু হয়।

Tags: গ্রেপ্তাররাজশাহীহত্যা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পঞ্চগড়ে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
  • শ্রীমঙ্গলে বসতঘরের ছাদ থেকে ১০ ফুট অজগর উদ্ধার
  • টাঙ্গাইলের কৃতি সন্তান সাবেক গভর্নর আহসান এইচ মনসুর
  • নীলফামারীতে বোমা মেশিন দিয়ে পাথর ও বালু উত্তোলন, বিশেষ অভিযানে মেশিন জব্দ
  • প্রথম বৈঠকেই কৃষকদের সুখবর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম