জয়পুরহাট প্রতিনিধি :
২৫ ফেব্রুয়ারি, জয়পুরহাট-এ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং র্যাবের যৌথ অভিযানে শহরের তিনটি কারখানাকে জরিমানা করা হয়েছে। অভিযানে নোংরা পরিবেশ, নিম্নমানের পণ্য উৎপাদন এবং বিএসটিআই অনুমোদনবিহীন পণ্য ব্যবহারসহ বিভিন্ন অভিযোগের প্রমাণ পাওয়া যায়।
বুধবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহরের বনলতা বেকারী ও রাতুল বেকারীকে প্রতিটি ৫০ হাজার টাকা এবং একটি তেল কলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান। তিনি বলেন, “কারখানার পরিবেশ অনেক খারাপ, নিম্নমানের সামগ্রী দিয়ে খাদ্য উৎপাদন হচ্ছে এবং বিএসটিআই অনুমোদনবিহীন পণ্য ব্যবহার করা হচ্ছে। এজন্য তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

