Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লালমনিরহাটে অনলাইন জুয়া পরিচালনার ৫ সদস্য গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩১ pm ২৫, ফেব্রুয়ারী ২০২৬
in অপরাধ
A A
0

লালমনিরহাট প্রতিনিধি:

গতকাল মঙ্গলবার গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি), অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে ।

ডিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী গ্রামে বাদশা মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে নাজমুল ইসলাম (২১), রফিকুল ইসলাম আকাশ (২০) ও মেহেদী হাসান (১৯) নামে তিনজনকে গ্রেফতার করা হয়। তারা সবাই স্থানীয় বাসিন্দা।

আটককৃতদের মোবাইল ফোনে বিভিন্ন অনলাইন জুয়ার প্ল্যাটফর্মে যুক্ত থাকা ও জুয়ার অ্যাপ পাওয়া যায়। ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয়পত্রে নিবন্ধিত সিম ব্যবহার করে যু জুয়া পরিচালনা করার প্রমাণ পাওয়া যায়।

গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে ডিবি সদস্যরা পরে লতাবর ঢাকাইয়া টারী এলাকায় অপর একাটি অভিযান পরিচালনা করে। সেখান থেকে আফছার আলী (২৩) ও আশরাফুল ইসলাম আরিফুল (২৪) নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়। আফছার আলীর বাড়ি নোয়াখালীর সুধারাম এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ জানায়, অভিযানে ৬টি মোবাইল ফোন ও ৮২টি সিম কার্ড জব্দ করা হয়েছে। জব্দকৃত মোবাইলগুলোতে একাধিক অনলাইন জুয়ার অ্যাপ ইনস্টল করা ছিল। উদ্ধার সিমগুলো দিয়ে নগদ ও বিকাশে একাধিক অ্যাকাউন্ট খোলা হয়েছিল এবং সেগুলোর মাধ্যমে লেনদেন চলত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাদ আহম্মেদ বলেন, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হবে।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সংরক্ষিত নারী আসনে আলোচনায় সাবেক ছাত্রদল নেত্রী ফাহমিদা মজিদ
  • রাজবাড়ীতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী
  • ভারতের সহযোগিতায় আ.লীগ পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ড চালায়: নাহিদ ইসলাম
  • পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার ষড়যন্ত্র: প্রধানমন্ত্রী
  • স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম