Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বরিশালে আদালত পারা উত্তপ্ত আইনজীবী সমিতির সভাপতি গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৩ pm ২৫, ফেব্রুয়ারী ২০২৬
in আইন ও আদালত
A A
0

বরিশাল আদালত থেকে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে আটক করেছে পুলিশ।

২৫ ফেব্রুয়ারী বুধবার দুপুর ১২.৩০ মিনিটের দিকে তাকে বরিশাল আদালত থেকে পুলিশ গ্রেফতার করা হয়েছে বলে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম নিশ্চিত করেন।

এদিকে আইনজীবী সমিতির সভাপতিকে আটকের ঘটনায় বরিশাল আদালত পাড়ায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

উল্লেখ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বরিশাল জেলার সাধারণ সম্পাদক সাবেক এমপি তালুকদার মোঃ ইউনুস ২৩ ফেব্রুয়ারী আদালতে জামিনের জন্য বরিশাল অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে তাকে জামিন দেওয়া হয়।

এই জামিনের পর পরই বিএনপি পন্থী আইনজীবীরা ক্ষুব্ধ হয়ে জামিন বাতিল ও সংশ্লিষ্ট বিচারকের অপসারণের দাবীতে ২৪ ফেব্রুয়ারী মহানগর আদালত বর্জন করে।

এদিকে তালুকদার মোঃ ইউনুসের জামিনের দিন আদালত এজলাসের ভিতরের হট্টগোল, বিচার কার্যক্রম বন্ধ করে দেওয়া, ও বিচার প্রার্থীদের বসার জন্য চেয়ার টেবিল উপরে ফেলার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ আনা হয় আইনজীবি সমিতির সভাপতি সাদিকুর রহমান লিনকনের বিরুদ্ধে।

বরিশাল জজ কোর্টের স্পেশাল পিপি এডভোকেট হাফিজ আহমেদ বাবলু জানান, আদালতের কার্যক্রম আরম্ভ হওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আদালত চত্বরে প্রবেশ করে এবং আইনজীবী সমিতির কার্যালয়ে অভিযান চালিয়ে এজলাসে ভাংচুরের অভিযোগে সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেফতার করে।
লিংকনকে গ্রেফতারের প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেছে আইনজীবীরা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার ষড়যন্ত্র: প্রধানমন্ত্রী
  • স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক
  • সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সেন্টমার্টিন দ্বীপের জামায়াত নেতা
  • বিডিআর বিদ্রোহে কর্নেল কাজী এমদাদ হত্যার ন্যায় বিচার পায়নি পরিবার
  • রাজবাড়ীর পাংশায় সরকারি রাস্তা কেটে পুকুর খননের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম