Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বরিশালে জামিনকে কেন্দ্র করে আদালতে বিশৃঙ্খলা, আইনজীবী নেতা গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১৩ pm ২৫, ফেব্রুয়ারী ২০২৬
in আইন ও আদালত
A A
0

আবু জাফর বিশ্বাস, 

বরিশালে জামিন মঞ্জুরকে কেন্দ্র করে আদালত চত্বরে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এস এম সাইদুর রহমান লিংকন-কে আটক করেছে মহানগর কোতোয়ালি থানা-পুলিশ।

বুধবার (দুপুর ১২টা) নিজ চেম্বার থেকে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাৎক্ষণিকভাবে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মঙ্গলবার বিকেলে এক আওয়ামী লীগ নেতার জামিন মঞ্জুরকে কেন্দ্র করে কিছু বিএনপিপন্থী আইনজীবী বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালত-এ প্রবেশ করে এজলাসে ভাঙচুর চালান। আদালতের ভিডিও ফুটেজে আইনজীবী সমিতির সভাপতি লিংকনকেও উপস্থিত দেখা গেছে।

গ্রেপ্তারের পর তাকে আদালতের গারদখানায় রাখা হলে বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালত চত্বরে সেনাবাহিনী, র‍্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আইনজীবীদের দফায় দফায় বাগ্‌বিতণ্ডার ঘটনাও ঘটে।

বরিশাল জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হাফিজ আহমেদ বাবলু বলেন, বিস্ফোরক মামলার আসামিদের জামিন জেলা জজ আদালত থেকে দেওয়ার বিধান থাকলেও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাদের নিম্ন আদালত থেকেই জামিন দেওয়া হচ্ছে। এ নিয়ে আইনজীবীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

তিনি আরও জানান, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারকের অপসারণ দাবি করা হচ্ছে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আদালত বর্জনের কর্মসূচি চলবে।

এদিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানুন উল ইসলাম বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং আটক আইনজীবী নেতাকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৃত্যুর মুখে শ্যামনগরের ‘আইবুড়ি’ নদী
  • ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব চেয়েছে ইসি
  • সিলেটের কুশিয়ারা নদীর তীব্র ভাঙনে দিশেহারা মানুষ
  • জয়পুরহাটে ভোক্তা অধিকার ও র‍্যাবের যৌথ অভিযান: বেশ কিছু প্রতিষ্ঠানকে জরিমানা
  • বাবা হত্যার বিচার চেয়ে রাজপথে তিন শিশু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম