Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জানা গেলো ঈদুল ফিতরের তারিখ

Bangla FM OnlinebyBangla FM Online
১:২৪ pm ২৫, ফেব্রুয়ারী ২০২৬
in বাংলাদেশ
A A
0

পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন ওমানের জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ মার্চ (শুক্রবার) দেশটিতে পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিন হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী এবার রমজান মাস ২৯ দিনে শেষ হতে পারে। গাণিতিক বিশ্লেষণ বলছে, ১৯ মার্চ (বৃহস্পতিবার) সূর্যাস্তের আগেই শাওয়াল মাসের অর্ধচন্দ্রের জন্ম হবে। ফলে ওইদিন সূর্যাস্তের পর চাঁদ দেখার সম্ভাবনা তৈরি হবে এবং ১৯ মার্চই হবে রমজানের শেষ দিন। তবে ওমান সরকার প্রথা অনুযায়ী খালি চোখে সরাসরি চাঁদ দেখার ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

যদি ২০ মার্চ (শুক্রবার) ওমানে ঈদের প্রথম দিন হিসেবে নিশ্চিত হয়, তবে দেশটির সরকারি ছুটির নীতিমালা অনুযায়ী বাসিন্দারা দীর্ঘ অবকাশের সুযোগ পেতে পারেন। সেক্ষেত্রে ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত টানা পাঁচ দিনের লম্বা ছুটি উপভোগ করতে পারবেন প্রবাসী বাংলাদেশিসহ ওমান প্রবাসীরা।

জ্যোতির্বিজ্ঞানের এই আগাম তথ্য সাধারণত চাঁদ দেখার সম্ভাবনা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেয়, যা উৎসবের প্রস্তুতি গ্রহণে স্থানীয়দের সহায়তা করে থাকে।

Tags: ঈদুল ফিতরপবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজশাহীতে শত্রুতার জের ছুরিকাঘাতে যুবককে হত্যা
  • চাঁদপুরে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ
  • লালমনিরহাটে অনলাইন জুয়া পরিচালনার ৫ সদস্য গ্রেফতার
  • আইজিপি আলী হোসেন ফকিরকে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • কমলগঞ্জে ৮ বন্ধুর উদ্যোগে পবিত্র রমজানে বিনা লাভের বাজার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম