Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পরিচ্ছন্নতা অভিযানে ঝাড়ু হাতে কুড়িগ্রাম-১ আসনের এমপি

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৫৯ am ২৫, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম প্রতিনিধি :

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম নিজেই ভূরুঙ্গামারী উপজেলা শহরে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯.৩০ মিনিটে উপজেলা সদরের থানা রোডে জামায়াতে ইসলামীর উদ্যোগে কেন্দ্র ঘোষিত ‘পরিচ্ছন্ন অভিযান’ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পরপরই তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সড়ক পরিষ্কার কার্যক্রমে সরাসরি অংশ নেন। রাস্তার পাশে পড়ে থাকা ময়লার স্তুপসহ উপজেলা পরিষদের ভিতরে তিনি নিজ হাতে ঝাড়ু দিয়ে পরিস্কার করেন।

উদ্বোধনী বক্তব্যে নব নির্বাচীত সংসদ সদস‍্য আনোয়ারুল ইসলাম বলেন, পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমাদের আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের আহ্বানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্রিন সিটি, ক্লিন সিটি করতে একটি সুন্দর ও বাসযোগ্য সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে নাগরিকদেরও সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা ফেলা থেকে বিরত থাকতে হবে এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে।
তিনি আরও বলেন, ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলাকে একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব এলাকায় পরিণত করতে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

এসময় নব নির্বাচীত সংসদ সদস‍্য আনোয়ারুল ইসলাম এর সাথে কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকারসহ উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর স্থানীয় নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা কর্মসূচিতে অংশ নিয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শরণখোলায় জুনিয়র বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে শহীদ তিতুমীর একাডেমি
  • প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে শিশু আফফান উদ্ধার
  • পদত্যাগ করলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
  • বরিশালে জামিনকে কেন্দ্র করে আদালতে বিশৃঙ্খলা, আইনজীবী নেতা গ্রেপ্তার
  • জয়নুল আবদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা আর নেই

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম