স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, মশার অসহনীয় যন্ত্রণার থেকে নগরবাসীকে দ্রুত স্বস্তি দিতে সরকার নানা পরিকল্পনা গ্রহণ করেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালেই তিনি রাজধানীর ধলপুর এলাকায় দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রম পরিদর্শন ও ওষুধের কার্যকারিতা পরীক্ষা করেন। তিনি জানান, আমদানি করা ওষুধের কিছু স্যাম্পল পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কার্যকারিতা না থাকলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। তবে তিনি আশা প্রকাশ করেন, ওষুধের কার্যকারিতা যথাযথ হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, ডেঙ্গু মোকাবেলায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি সাধারণ মানুষকেও এই কার্যক্রমে সহায়তার আহ্বান জানান।

