Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়তে সিটি প্রশাসকদের কড়া নির্দেশ প্রধানমন্ত্রীর

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৪৫ pm ২৪, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

উৎফল বড়ুয়া, সিলেট প্রতিনিধি:

সিলেট সিটি কর্পোরেশ এর নতুন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ার লক্ষ্যে ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ (সবুজ ও পরিচ্ছন্ন শহর) ধারণাটি দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।

বিশেষ করে মশক নিধন, নিরবচ্ছিন্ন পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ব্যাপক হারে বৃক্ষরোপণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে বলেছেন তিনি। আগামী ৬ মাসের মধ্যে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়ে তোলার জন্য একটি কার্যকর কর্মপরিকল্পনা জমা দিতে প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন ৬ সিটির নতুন প্রশাসক। বৈঠক শেষে এসব জানান কাইয়ুম চৌধুরী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেই সিটি কর্পোরেশনের কাজের অগ্রগতি দেখতে বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন বলে জানিয়েছেন। একই সাথে সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব চিত্র এবং কাজের অগ্রগতি সরাসরি পর্যবেক্ষণ করতে মাঠ পর্যায়ে পরিদর্শনে যাবেন তারেক রহমান।

এরআগে দেশের সিটি কর্পোরেশনগুলোতে নবনিযুক্ত প্রশাসকরা প্রধানমন্ত্রী এবং সরকারের উচ্চপর্যায়ের মন্ত্রীদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। ছয়টি সিটি কর্পোরেশনের প্রশাসকরা প্রথমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেন। এরপর তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে মিলিত হন।

প্রশাসকরা জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তারা ইতোমধ্যেই এই ৬ মাসের বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন। জনভোগান্তি কমিয়ে একটি স্বচ্ছ ও সুন্দর নগরী উপহার দিতে তারা বদ্ধপরিকর।

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি গঠন
  • ভুল ফাইল এন্ট্রিকে কেন্দ্র করে বেনাপোলে উত্তেজনা
  • মৌলভীবাজারে র‍্যাবের অভিযানে ৫ এয়ারগান উদ্ধার
  • কৃষিমন্ত্রীর সঙ্গে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ
  • বাউফলে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম