Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কালাইয়ে জলমহাল ইজারায় নীতিমালার তোয়াক্কা না করার অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৫৯ pm ২৪, ফেব্রুয়ারী ২০২৬
in অপরাধ
A A
0

জয়পুরহাট প্রতিনিধি:

সরকারি জলমহাল ইজারায় নীতিমালা লঙ্ঘনের অভিযোগ তুলে জয়পুরহাটের কালাই উপজেলায় মানববন্ধন করেছে মাদারপুর মালীপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি। মঙ্গলবার দুপুরে উপজেলা ভূমি অফিসের সামনে আয়োজিত কর্মসূচিতে প্রকৃত জেলেদের বঞ্চনার অভিযোগ তোলা হয়।

বক্তারা জানান, জিন্দারপুর ইউনিয়নের কুজাইলদীঘী নামে প্রায় ৬০ বিঘা আয়তনের জলমহালটি অমৎস্যজীবীদের সমন্বয়ে গঠিত একটি সমিতির নামে ইজারা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সমিতির একাধিক সদস্য চাতাল ব্যবসায়ী, সেনা সদস্য ও সাবেক ইউপি সদস্য—যাঁরা মাছ আহরণকে প্রধান পেশা হিসেবে পরিচালনা করেন না—এমন দাবি করেন তারা।

সমিতির সভাপতি শ্রী অনিলচন্দ্র মালি বলেন, “আমরা বংশপরম্পরায় মাছ চাষ ও আহরণ করে জীবিকা নির্বাহ করি। দীর্ঘদিন ধরে সরকারি পুকুর ইজারা নিয়ে চাষাবাদ করছি। এবার অনিয়ম করে আমাদের বাদ দেওয়া হয়েছে।” তিনি ইজারা প্রক্রিয়া স্থগিত রেখে সদস্যদের পেশা ও ফিশারম্যান আইডি যাচাইয়ের দাবি জানান।

এর আগে উপজেলা জলমহাল ইজারা ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগে সংশ্লিষ্ট সমিতির সদস্যদের পেশাগত যোগ্যতা যাচাই, অযোগ্যদের তালিকা প্রণয়ন এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ইজারা কার্যক্রম স্থগিত রাখার দাবি জানানো হয়েছে।

জয়পুরহাট জেলা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাফিউৎজামান তালুকদার ডলার বলেন, “জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা ২০০৯ অনুযায়ী প্রকৃত মৎস্যজীবীদের সমন্বয়ে গঠিত সমিতিই অগ্রাধিকার পাবে। অন্য পেশাজীবীদের অন্তর্ভুক্তি নীতিমালার পরিপন্থী।” জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া বলেন, “লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি গঠন
  • ভুল ফাইল এন্ট্রিকে কেন্দ্র করে বেনাপোলে উত্তেজনা
  • মৌলভীবাজারে র‍্যাবের অভিযানে ৫ এয়ারগান উদ্ধার
  • কৃষিমন্ত্রীর সঙ্গে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ
  • বাউফলে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম