Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জে কুড়িয়ে পাওয়া মোটরসাইকেল নিয়ে ফেসবুকে অপপ্রচার

Bangla FM OnlinebyBangla FM Online
১০:২৮ pm ২৪, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

মো:দিল, সিরাজগঞ্জ প্রতিনিধি:

গত ২৮ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বাওউতারা কাশিহাটা মাঝখানে এলাকার সাইতান তলী মতি হাজী বাড়ির সামনে রাস্তার পাশে একটি পরিত্যক্ত হোন্ডা মোটরসাইকেল পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি স্থানীয় এক যুবক রাসেল ফোনের মাধ্যমে সুজনকে জানালে সুজন, নাজমুল, নুর ইসলাম, জবানসহ আরও কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হন।

এ সময় স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন, বারেক হাজী, মতি হাজী, আব্দুস সালাম, ইমরানসহ এলাকাবাসী সেখানে উপস্থিত ছিলেন। সবার সম্মতিক্রমে মোটরসাইকেলটি নিরাপদে সংরক্ষণের সিদ্ধান্ত হয়। ইউপি সদস্য ইসমাইল হোসেনের বাড়িতে রাখার প্রস্তাব দেওয়া হলেও তিনি রাজি না হওয়ায় মোটরসাইকেলটি নাজমুলের বাড়িতে রাখা হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে সদর থানার দারোগা ইউনুসকে অবহিত করা হয়।

বিশেষ কারণে পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে না পারায় ৩১ জানুয়ারি সিরাজগঞ্জ জেলা ডিবি পুলিশের কর্মকর্তা জাহাঙ্গীর সুজনের সঙ্গে যোগাযোগ করেন। পরে তিনি স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেনকে সঙ্গে নিয়ে সুজনের বাড়িতে গিয়ে জানান, পরে ৮ই ফেব্রুয়ারি নাজমুলের সঙ্গে যোগাযোগ করে তিনি বলেন নির্বাচন শেষ হলে মোটরসাইকেলটি থানায় নেওয়া হবে।

নির্বাচন শেষ হওয়ার দুই দিন পর ডিবি কর্মকর্তা পুনরায় এসে নুর ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলের চেসিস নম্বর সংগ্রহ করেন। গতকাল ২৩ শে ফেব্রুয়ারি সকালে ডিবি পুলিশ মোটরসাইকেলটি নিজেদের হেফাজতে নিয়ে যায়।

এ ঘটনার মধ্যেই ‘Sirajganj Mirror’ নামের একটি ফেসবুক আইডি থেকে বিভ্রান্তিকর ও ভুয়া সংবাদ ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এদিকে নাজমুল চিকিৎসার জন্য ভারতে অবস্থান করায় তিনি বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। আজ সন্ধ্যায় বাড়িতে ফিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই ভুয়া সংবাদ দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

মতিউর রহমান তিনি জানান, এইখানে সেদিন সকাল থেকে মোটরসাইকেল দিয়ে পড়েছিল। রাত্রি সাড়ে নয়টা পর্যন্ত থাকার পরেও আমরা স্থানীয় লোকজন এখানকার ইউপি সদস্য ইসমাইল হোসেনকে জানাই, পরবর্তীতে সবাই উপস্থিতির সম্মতিক্রমে নাজমুলের বাসায় রাখা হয়। তারা কোন মোটরসাইকেল চুরি করে নাই।

ইউপি সদস্য ইসমাইল হোসেন বলেন ঐদিন সকাল সাড়ে আটটা থেকে মোটরসাইকেলটি ওইখানে পড়েছিল রাত্রি সাড়ে নয়টা পর্যন্ত। সেখানকার স্থানীয় লোকজন আমাকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আমি মোটরসাইকেলটি দেখতে পাই। তবে কে বা কাহারা ফেসবুকে মিথ্যা নিউজ প্রচার করেছে। তারা মোটরসাইকেল চুরি করেছে । কিন্তু না তারা মোটরসাইকেল চুরি করে নাই সবার সম্মতি কমে তার বাসায় রাখা হয়েছিল।

এ বিষয়ে এলাকাবাসী সঠিক তথ্য যাচাই ছাড়া অপপ্রচার না চালানোর আহ্বান জানিয়েছেন। সংশ্লিষ্টরা জানান, আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনায় কারও ব্যক্তিগত সম্পৃক্ততা নেই।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি গঠন
  • ভুল ফাইল এন্ট্রিকে কেন্দ্র করে বেনাপোলে উত্তেজনা
  • মৌলভীবাজারে র‍্যাবের অভিযানে ৫ এয়ারগান উদ্ধার
  • কৃষিমন্ত্রীর সঙ্গে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ
  • বাউফলে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম