Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাণীশংকৈলে গৃহবধূ ও শিশুকে মারধর ও লুটপাটের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
১০:০৫ pm ২৪, ফেব্রুয়ারী ২০২৬
in অপরাধ
A A
0

ঠাকুরগাঁও প্রতিনিধি:

রাণীশংকৈল উপজেলার রাঘবপুর (বগুলাভাঙ্গী) এলাকায় এক গৃহবধূ ও তার ছয় বছর বয়সী শিশুপুত্রের ওপর হামলা, শ্লীলতাহানি, লুটপাট ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোছা. সায়েমা খাতুন বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি শনিবার সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত তার স্বামীর বড় ভাই ভেলাই দাখিল মাদ্রাসার সুপার মো. ফারুক হোসেন (৫০) ও তার স্ত্রী মোছা. সোনালী বেগম (৪৩)-এর নাম উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, তিনি ঢাকায় স্ব-পরিবারে বসবাস করেন। সংসদ নির্বাচন উপলক্ষে স্কুল ছুটি থাকায় তিনি ছয় বছর বয়সী শিশুপুত্রকে নিয়ে শ্বশুরবাড়িতে আসেন। পরে স্বামীর বাড়ির ভাড়া নেওয়ার উদ্দেশ্যে ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে বাড়ির সামনে এসে তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন।

প্রতিবাদ করলে মাদ্রাসা সুপার মো. ফারুক হোসেন গাছের মোটা কাঠ দিয়ে তার মাথায় আঘাতের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়। তিনি হাত দিয়ে প্রতিরোধ করলে তার দুই হাত জখম হয় এবং তিনি মাটিতে পড়ে যান। এ সময় মোছা. সোনালী বেগম দা’র কাঠের বাট দিয়ে তার শরীর ও পিঠে আঘাত করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে তার হিজাব খুলে শ্লীলতাহানি করা হয়। তার গলায় থাকা প্রায় দেড় ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া তার ভ্যানিটি ব্যাগ থেকে আনুমানিক ২৫ হাজার টাকা ও দুটি স্বর্ণের কানের দুল জোরপূর্বক নিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা বাড়ির ভেতরে প্রবেশ করে দা দিয়ে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করেন এবং ফলজ গাছপালা কেটে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতি করেন। একপর্যায়ে বাড়িতে আগুন দেওয়ার প্রস্তুতি নিলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ভুক্তভোগীর স্বামীকে ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী ও তার শিশুপুত্রকে উদ্ধার করে।

পরবর্তীতে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা মামলা করলে তাকে ও তার শিশুকে হত্যার হুমকি দিয়েছেন এবং বর্তমানে ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রয়েছে। অন্যদিকে অভিযুক্ত মাদ্রাসা সুপার মো. ফারুক হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন।
এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি গঠন
  • ভুল ফাইল এন্ট্রিকে কেন্দ্র করে বেনাপোলে উত্তেজনা
  • মৌলভীবাজারে র‍্যাবের অভিযানে ৫ এয়ারগান উদ্ধার
  • কৃষিমন্ত্রীর সঙ্গে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ
  • বাউফলে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম