Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুনামগঞ্জে ট্রলারবোঝাই ভারতীয় গাঁজার চালান জব্দ, গ্রেফতার ২

Bangla FM OnlinebyBangla FM Online
৯:৪৯ pm ২৪, ফেব্রুয়ারী ২০২৬
in অপরাধ
A A
0

সুনামগঞ্জের জামালগঞ্জে ফেরিঘাটে ট্রলারবোঝাই ভারতীয় গাঁজার একটি বড় চালানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে জামালগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার চাঁনপুর বাজার ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজাসহ তাদের হাতে-নাতে ধরে ফেলে।

গ্রেফতারকৃতরা হলেন—নরসিংদী জেলার রায়পুরা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের ফকর মিয়ার ছেলে রানা সরকার (৩৫) এবং সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে শাহজাহান মিয়া (৪০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে চাঁনপুর বাজার ফেরিঘাট এলাকায় একটি ইঞ্জিনচালিত ট্রলারে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ট্রলারের ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা ৩৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়। জব্দকৃত গাঁজা ও ট্রলারের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সোমবার রাতেই পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত দুই আসামিকে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tags: অপরাধগ্রেফতার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি গঠন
  • ভুল ফাইল এন্ট্রিকে কেন্দ্র করে বেনাপোলে উত্তেজনা
  • মৌলভীবাজারে র‍্যাবের অভিযানে ৫ এয়ারগান উদ্ধার
  • কৃষিমন্ত্রীর সঙ্গে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ
  • বাউফলে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম