Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আওয়ামী লীগ অফিস খুলে স্লোগান দেওয়ায় জনগণের মধ্যে উদ্বেগ বিরাজ করছে: অ্যাডভোকেট জুবায়ের

Bangla FM OnlinebyBangla FM Online
৯:২৭ pm ২৪, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0

নিষিদ্ধ ঘোষিত দল হওয়া সত্ত্বেও সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস খুলে দলীয় কার্যক্রম পরিচালনার অপচেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সোমবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন এবং সরকারের ‘ছাড় দেওয়ার মানসিকতার’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল। তাদের রাজনৈতিক বা প্রশাসনিক কোনো কার্যক্রম পরিচালনার বৈধ এখতিয়ার নেই।” তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচনের পূর্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কতিপয় নেতার দেওয়া বিভিন্ন নমনীয় বক্তব্যের সুযোগ নিয়ে নিষিদ্ধ এই দলটি আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। বিশেষত, সরকারের পক্ষ থেকে ‘ছাড় দেওয়ার মানসিকতা’ তাদের প্রত্যাশাকে উস্কে দিচ্ছে বলে তিনি মনে করেন।

জামায়াতের এই শীর্ষ নেতা আরও দাবি করেন, আওয়ামী লীগ দেশের বিভিন্ন জায়গায় পুনরায় তাদের দলীয় অফিস খুলে ‘জয়বাংলা’ স্লোগান দিচ্ছে এবং একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। দেশে আবারও অতীতের জুলুম-নির্যাতনের পুনরাবৃত্তির আশঙ্কা তৈরি হলেও সরকার ও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।

সরকারের উদ্দেশ্যে অ্যাডভোকেট জুবায়ের বলেন, দেশবাসীর সামনে সরকারের দৃঢ় অবস্থান স্পষ্ট করা এখন সময়ের দাবি। দেশের শান্তি, আইনশৃঙ্খলা এবং নাগরিকদের নিরাপত্তা রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পতিত ফ্যাসিবাদী শক্তিকে কোনো ধরনের সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী হবে উল্লেখ করে তিনি বলেন, দেশ ও জনগণের নিরাপত্তা রক্ষা করা সরকারের সাংবিধানিক দায়িত্ব।

বিবৃতির শেষে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের দেশের সর্বস্তরের জনগণকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতার ব্যাপারে সতর্ক, সজাগ ও সচেতন থাকার জন্য উদাত্ত আহ্বান জানান।

Tags: আওয়ামী লীগবাংলাদেশ জামায়াতে ইসলামীরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি গঠন
  • ভুল ফাইল এন্ট্রিকে কেন্দ্র করে বেনাপোলে উত্তেজনা
  • মৌলভীবাজারে র‍্যাবের অভিযানে ৫ এয়ারগান উদ্ধার
  • কৃষিমন্ত্রীর সঙ্গে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ
  • বাউফলে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম