Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩১ pm ২৪, ফেব্রুয়ারী ২০২৬
in দুর্ঘটনা, সারাদেশ
A A
0

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলার নড়াইল-মাগুরা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মো. ইমন মোল্যা (১৮) নামে এক নসিমন (ইঞ্জিনচালিত যান) চালক নিহত হয়েছেন।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইফতারের আগমুহূর্তে উপজেলার হবখালী ইউনিয়নের হাড়িগড়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমন ওই ইউনিয়নের নয়াবাড়ি গ্রামের মো. আমিনুর মোল্যার ছেলে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনরা জানান, ইমন মোল্যা বাড়ির পাশের বিলে ধানক্ষেতে সেচ দিতে গিয়েছিলেন। কাজ শেষ করে ইফতার করার জন্য নিজের নসিমন চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথে হাড়িগড়া বাসস্ট্যান্ডের মোড় ঘোরার সময় নসিমনটি উল্টে যায় এবং তিনি সেটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শরীফ মো. হাসান ফেরদৌস তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি মো. ওলি মিয়া জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নিজের নিয়মেই চলেন পিআইও, ঠাকুরগাঁও প্রশাসন নির্বিকার 
  • ডিমলায় তিস্তা নদীতে অবৈধ পাথর উত্তোলন
  • সোহরাওয়ার্দী উদ্যানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড
  • দীর্ঘ ৪ মাস পর রপ্তানির অনুমতি, ভারতে ঢুকল ১৭৬ ট্রাক সুপারি
  • নরসিংদীতে ডিবির বিশেষ অভিযান, প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার আসামী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম