Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজবাড়ীতে জমি বিরোধে সংঘর্ষ, আহত ২০

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০২ pm ২৪, ফেব্রুয়ারী ২০২৬
in গ্রাম বাংলা, সারাদেশ
A A
0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া খোন্দকারপাড়ায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একটি পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় একই পরিবারের ১৪ জনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৬ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৮ একর জমি নিয়ে স্থানীয় মিয়া পাড়ার সৈয়দ জাবেদ আলীর সঙ্গে খোন্দকারপাড়ার মৃত জলিল শেখের পরিবারের বিরোধ চলছিল। স্বাধীনতার পরবর্তী সময়ে সৈয়দ জাবেদ আলী বিরোধপূর্ণ জমিতে বসতি স্থাপন করেন। জলিল শেখের মৃত্যুর পর তার ছেলেরা পৈত্রিক সম্পত্তি দাবি করে প্রায় দুই মাস আগে ওই জমিতে একটি টিনের ঘর নির্মাণ করে বসবাস শুরু করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। বিষয়টি আদালত ও থানা পর্যন্ত গড়ায়। পুলিশ স্থানীয়ভাবে সমাধানের পরামর্শ দেয়।

জ‌লিল শে‌খের প‌রিবা‌রের সদস‌্য আহত ইদ্রিস শেখ অভিযোগ করে বলেন, সোমবার ভোরে সেহেরি খেয়ে ঘুমিয়ে পড়েন তারা। সকাল ৭টার দিকে সৈয়দ জা‌বেদ আলীর পরিবা‌রের সদস‌্য সৈয়দ শামসুল হক সূর্যের নেতৃত্বে ৪০-৫০ জন লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। প্রথমে নতুন ঘর ভাঙচুর করে আগুন দেওয়া হয়। ঘরে থাকা কয়েকজন গুরুতর আহত হন। পরে এগিয়ে এলে তাদের ওপরও হামলা করা হয়।

হামলায় আহতদের মধ্যে রয়েছেন আব্দুল বারেক শেখ (৫০), ইদ্রিস শেখ (৪০), কুদ্দুস শেখ (৩০), আতর আলী শেখ (৫৫), শাহিন (৩৬), দুলাল শেখ (৪৫), নিঝুম (২০), মোস্তফা শেখ (৩০), মুনিয়া (২০), হাসি বেগম (৪৫), মৌসুমী (৩৩), মনোয়ারা বেগম (৪০), আবু বক্কার (২৫), রাকিব মোল্লা (২২)সহ আরও কয়েকজন। অপরপক্ষেরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টা থেকে আহতরা হাসপাতালে আসতে থাকেন। অধিকাংশের শরীরে কাটা ও ভাঙাচোরা জখম রয়েছে। আতর আলী শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

অভিযুক্ত সৈয়দ শামসুল হক সূর্যের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা দাবি করেন, ওয়ারিশসূত্রে পাওয়া জমিতে তারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন। অপরপক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, জমি নিয়ে পূর্বের বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষের একাধিক মামলা চলমান রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags: দুর্ঘটনাসংঘর্ষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নরসিংদীতে ডিবির বিশেষ অভিযান, প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার আসামী
  • ইউএনও’র তৎপরতায় ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ খুঁটি অপসারণ
  • নরসিংদীতে অবৈধ মাটি উত্তোলন রোধে মোবাইল কোর্ট অভিযান
  • নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির
  • বেগমবাজার-মৌলভীবাজারের ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী এস এম মাসুদ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম