Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাউফলে পুত্রবধূ ও শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০৬ pm ২৪, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়নের নুরনাইনপুর এলাকায় পুত্রবধূ ও তিন বছরের নাতনিকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

গতকাল বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় গুরুতর আহত গৃহবধূ রিমা আক্তার (২২) ও তাঁর তিন বছরের কন্যাসন্তানকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, উপজেলার পোনাহুড়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ ও সরকারি কাজী মাওলানা মো. খলিলুর রহমান এবং তাঁর ছেলে এম এ আবু বকর এই ঘটনায় জড়িত। ঘটনার পর থেকে আবু বকর পলাতক রয়েছেন।

আহত রিমা আক্তার জানান, প্রায় চার বছর আগে প্রেমের সম্পর্কের ভিত্তিতে আবু বকরের সঙ্গে তাঁর বিয়ে হয়। তবে এই বিয়ে মেনে নেননি তাঁর শ্বশুর খলিলুর রহমান। এ নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল এবং তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে হয়রানির অভিযোগ রয়েছে।

রিমার দাবি, শনিবার বিকেলে তাঁর শ্বশুর ও স্বামী তাঁকে এবং তাঁর শিশুকন্যাকে হত্যার উদ্দেশ্যে হাত-পা বেঁধে একটি চলন্ত অটোরিকশা থেকে জোরপূর্বক ফেলে দেন। এতে মা ও মেয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নরসিংদীতে ডিবির বিশেষ অভিযান, প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার আসামী
  • ইউএনও’র তৎপরতায় ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ খুঁটি অপসারণ
  • নরসিংদীতে অবৈধ মাটি উত্তোলন রোধে মোবাইল কোর্ট অভিযান
  • নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির
  • বেগমবাজার-মৌলভীবাজারের ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী এস এম মাসুদ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম