Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জে ৩ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৫ pm ২৩, ফেব্রুয়ারী ২০২৬
in অপরাধ
A A
0

সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ প্রতিনিধি:

৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ এক মাদক সরবরাহকারীকে গ্রেপ্তার সিরাজগঞ্জে র‍্যাব-১২ সদস্যরা।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে র‍্যাব।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক (ভারপ্রাপ্ত) মো. আহসান হাবিব।

তিনি বলেন, রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন যমুনা সেতুর টোল প্লাজা এলাকায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ একজন মাদক সরবরাহকারীকে আটক করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি দিনাজপুর জেলার মৃত ইব্রাহীন হোসেনের ছেলে হলেন মো. ইসমাইল হোসেন (৩১)।

এছাড়াও গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইফতারের আগে ছাত্রদল সভাপতির জন্য দোয়া চাইলেন ডাকসুর জুমা
  • নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী
  • শিগগিরই ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ দেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ইসলামের নামে ব্যবসা করতে চাইলে কোনো স্থান নেই: ধর্মমন্ত্রী
  • দিনাজপুরে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম