Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রংপুরে সাংবাদিক মহিউদ্দিনের উপর সন্ত্রাসী হামলা

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪৩ pm ২৩, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

ক্রাইম রিপোর্টার:

রংপুরে বিশিষ্ট সাংবাদিক মহিউদ্দিন মখদুমীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত শনিবার দিনগত রাতে মসজিদ থেকে তারাবির নামাজ শেষে বাসায় ফেরার পথে চিহ্নিত সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথার পিছনে ক্ষত হয়েছে এবং ডান কানে শুনতে পাচ্ছেন না।

জানা গেছে, সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে আনিছুল ইসলাম নামের এক ব্যক্তি এসফোরআর ক্যানেলের জমি দখল করে দ্বিতলা বাড়ী নির্মাণ করছে। যার প্রথম তলা শেষে দ্বিতীয় তলার নির্মাণ কাজ চলছে। কোন একজন সাংবাদিক নির্মানাধিন বাড়ীর ছবি তুলে নিয়ে গেছে।

আনিছুল ইসলাম আনিছ এবং তার সন্ত্রাসী ভাই মোঃ কারেট মিয়া সন্দেহ করেছে এই কাজ সাংবাদিক মহিউদ্দিন করিয়েছে। তাই মসজিদ থেকে তারাবির নামাজ শেষে বাসায় ফেরার পথে সাংবাদিক মহিউদ্দিন মখদুমীকে মোঃ কারেট মিয়া মসজিদ চত্ত্বর থেকে ধরে এনে বাজারে অপেক্ষায় থাকা তার ভাই জহুরুল ইসলাম লাভলু এবং আনিছের সামনে প্রকাশ্যে মারপিট করেন।

এ ব্যাপারের কথা হলে সাংবাদিক মহিউদ্দিন মখদুমী জানান, আমি কিছু বুঝে উঠতে পারিনি। একই এলাকায় থাকি। এ ভাবে আর্তকিত হামলা হবে ভাবিনি। সন্ত্রাসী কারেট দীর্ঘদিন ঢাকায় ছিল। আমাকে বলছে, চল তোর সাথে অনেক হিসাব আছে। না গেলে এখানেই গুলি করে দেব। ভয়ে আমি তার কথা শুনেছি। ইন্ধনদাতা আনিছের ছোট ভাই কারেট মাদকাশক্ত। আমি ওদের সাথে কথাই বলি না। আমি আইনের আশ্রয় নেব। কোতয়ালী থানার ওসি আব্দুল গফুর জানান, বিষয়টি জানার জন দ্রুত সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেল ব্যবস্থা নেয়া হবে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ১৩ উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, উদ্বোধন ১০ মার্চ
  • রূপগঞ্জে ৫৫০ বোতল স্কাফসিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
  • চট্টগ্রাম নগরীতে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধ
  • বেনাপোল সীমান্তের শূন্যরেখায় এবারও বসেনি দু’বাংলার একুশের মিলনমেলা
  • দ্রুতই আড়াই হাজারের বেশি কনস্টেবল নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম