Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাংশায় রাস্তা নির্মাণে হচ্ছে ব্যাপক অনিয়ম

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৫৭ am ২৩, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের কলিমহর বাজার থেকে হাটবনগ্রাম বাজার পর্যন্ত সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

স্থানীয় সরকার প্রকৌশলীর প্রতিনিধির উপস্থিতিতে রাস্তা সংস্কার কাজে ঠিকাদার নিম্নমানের উপকরণ ব্যবহার করেছেন বলে অভিযোগ এলাকাবাসীর। নিম্নমানের পুরান ইট দিয়ে রাস্তা সংস্কারের কাজ করলে স্থানীয়দের তোপের মুখে কাজ বন্ধ করে দেন উপজেলা প্রকৌশলী।

গত শনিবার বিকেলে উপজেলার কলিমহর বাজার এলাকায় রাস্তা সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করা হয়। এ সময় নিম্নমানের ইট সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেন উপজেলা প্রকৌশলী।

উপজেলা প্রকৌশল অফিস সূত্র জানায়,ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পূর্ণবাসন শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার কলিমহর বাজার থেকে হাটবনগ্রাম বাজার পর্যন্ত ৩১শ মিটার রাস্তা সংস্কার কাজের জন্য বরাদ্দ হয় ২ কোটি ৪৯ লক্ষ ৩৪ হাজার ৯৬৭ টাকা ১০ পয়সা। সড়কটি পুনর্নির্মাণের জন্য ঠিকাদার হিসেবে নিয়োগ পায় রাজশাহী বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।পরে পাংশার সরদার এন্টারপ্রাইজের মালিক মো: মোতাহার সরদার এই সড়কের কাজের সাব-ঠিকাদার হিসেবে নিয়োগ পান।

স্থানীয়রা জানান, শুরু থেকেই ঠিকাদার প্রতিষ্ঠান নিম্নমানের পুরাতন ইট দিয়ে কাজ করে আসছে।বিষয়টি স্থানীয় সরকার প্রকৌশলীর প্রতিনিধির কাছে একাধিক বার জানানো হলেও তিনি বিষয়টি অবহেলা করেন। বাধ্য হয়ে কাজে বাধা দেয় স্থানীয়রা। একপর্যায়ে স্থানীয়দের তোপের মুখে কাজ বন্ধ করে দেন উপজেলা প্রকৌশলী।

উপজেলা প্রকৌশলী প্রনব কান্তি বল জানান, ‘অনিয়মের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে এসে সত্যতা পেয়েছি। তাই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। নিম্নমানের পুরাতন ইট ঠিকাদারকে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’

Tags: দুর্নীতিপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সবজি কি শুধু পানিতে ধোয়া যথেষ্ট? কীটনাশক দূর করার সঠিক নিয়ম জানুন
  • নতুন ডিজিএফআই প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী
  • সংরক্ষিত নারী আসনের এমপি হতে চায় নীলু
  • নবনিযুক্ত মন্ত্রীপরিষদ সদস্যদের সাথে বেরোবি উপাচার্যের সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময়
  • দেশের বাজারে আবারও স্বর্ণের দাম পুনরায় বৃদ্ধি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম