Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝালকাঠিতে নবনির্বাচিত দুই এমপিকে নিয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২৩ pm ২২, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির দুইটি আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। রবিবার (সকাল ১০টা) জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম এবং ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলামসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, রাষ্ট্রের সাফল্য অনেকাংশে নির্ভর করে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানের কার্যকারিতা এবং অন্তর্ভুক্তিমূলক চরিত্রের ওপর। তিনি প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনমুখী সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তব্য দেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। তারা বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা ত্বরান্বিত করতে প্রশাসন ও রাজনীতির মধ্যে সমন্বিত কার্যক্রম অত্যন্ত জরুরি। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, সেবার মান বৃদ্ধি এবং জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সভায় জেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, স্বাস্থ্য ও শিক্ষা খাতের মানোন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে নিজ নিজ দায়িত্ব সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের আহ্বান জানানো হয়।

পারস্পরিক সহযোগিতা ও আস্থার মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রধানমন্ত্রী ২৬ ফেব্রুয়ারি একুশে পদক বিতরণ ও বইমেলা উদ্বোধন করবেন
  • পঞ্চগড়ে স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
  • রমজানে বেনাপোলে নিত্যপণ্যের দাম বেড়েছে, ক্রেতাদের ক্ষোভ
  • সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তুতি
  • ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যান-মেম্বারকে পিআইও-র হুমকির অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম