Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শপথের পর প্রথমবার নিজ এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হোসাইনের আগমন

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৬ pm ২২, ফেব্রুয়ারী ২০২৬
in রাজনীতি
A A
0
Oplus_131072

Oplus_131072

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ–৩ (গৌরীপুর) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন শপথ গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় আগমন করেছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় প্রতিমন্ত্রী ইকবাল হোসাইন গৌরীপুর উপজেলার ভাংগ্নামারী, ডৌহাখলা, রামগোপালপুর, আচিন্তপুর ও সহনাটি ইউনিয়ন নেতাকর্মীদের দেওয়া সংর্বধনা গ্রহন করেন। এ সময় বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন।

বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গৌরীপুর উপজেলা পরিষদ চত্বরে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি উপজেলা পাবলিক হলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী ইকবাল হোসাইন বলেন, “গৌরীপুর এলাকার রাস্তা-ঘাট, অবকাঠামো উন্নয়নসহ দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে। এলাকার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, এই অঞ্চলে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম আরও জোরদার করা হবে। এ সময় উপজেলা ও পৌর পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রধানমন্ত্রী ২৬ ফেব্রুয়ারি একুশে পদক বিতরণ ও বইমেলা উদ্বোধন করবেন
  • পঞ্চগড়ে স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
  • রমজানে বেনাপোলে নিত্যপণ্যের দাম বেড়েছে, ক্রেতাদের ক্ষোভ
  • সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তুতি
  • ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যান-মেম্বারকে পিআইও-র হুমকির অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম