Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের সাথে নব নির্বাচিত এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫৩ pm ২২, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম  প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম -১ আসনে নবনির্বাচিত সংসদ-সদস্য আনোয়ারুল ইসলাম এর সাথে উপজেলার সব দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ২২ ফেব্রুয়ারি ) দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ হলরুমে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন এর সভাপতিত্ব করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম -১ আসনে নবনির্বাচিত সংসদ-সদস্য আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ ও কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার।

এসময় নবনির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম উপজেলা স্বাস্থ্য বিভাগ, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগ, প্রকৌশল বিভাগ, পুলিশ, প্রাণী সম্পদ ও কৃষি বিভাগসহ বিভিন্ন দপ্তরের সমস‍্যা গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং তা পর্যায়ক্রমে সকলের সহযোগিতা নিয়ে সমস‍্যা গুলো সমাধানের আশ্বাস দেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুই উপজেলার মধ্যে সমতা বজায় রেখে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করতে চান।
পাশাপাশি ন্যায় ও নীতির সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আশিকুজ্জামান আশিক, ওসি আজিম উদ্দিনসহ সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার শুরুতে নবনির্বাচিত এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রধানমন্ত্রী ২৬ ফেব্রুয়ারি একুশে পদক বিতরণ ও বইমেলা উদ্বোধন করবেন
  • পঞ্চগড়ে স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
  • রমজানে বেনাপোলে নিত্যপণ্যের দাম বেড়েছে, ক্রেতাদের ক্ষোভ
  • সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তুতি
  • ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যান-মেম্বারকে পিআইও-র হুমকির অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম