Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত, চালু হয়নি ১১ কোটি টাকার ট্রমা সেন্টার

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫০ pm ২২, ফেব্রুয়ারী ২০২৬
in দুর্ঘটনা, সারাদেশ
A A
0

মো:দিল, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে বালুবাহী ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। রবিবার সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি রেলক্রসিং চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নউদ্দিন মন্ডল (৫০) সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের সায়েদাবাদ গ্রামের আব্দুস সাত্তার মন্ডলের ছেলে। তিনি ভ্যানে করে দই বিক্রি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়নউদ্দিন দই বিক্রি শেষে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথিমধ্যে মুলিবাড়ি চেকপোস্ট এলাকা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বালুবাহী ট্রাক তার ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে যান এবং ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি ঝাউল বালুর পয়েন্ট থেকে বালু আনলোড করত বলে জানা গেছে।

যমুনা সেতু পশ্চিম থানা-এর এসআই রঞ্জন চন্দ্র দেবনাথ বলেন, টোলবুথের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একই থানার এএসআই শফিক জানান, ঘাতক ট্রাকটি সনাক্ত করা সম্ভব হয়নি। এটি কোন পয়েন্টের ট্রাক তা খতিয়ে দেখা হচ্ছে।

নিহতের ছোট ভাই নূরনবী মন্ডল অভিযোগ করে বলেন, আমার ভাই যেখানে নিহত হয়েছে, তার পাশেই ট্রমা সেন্টার। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে ছয় বছর আগে এটি নির্মাণ করা হলেও এখনো চালু হয়নি। আজ যদি ট্রমা সেন্টারটি চালু থাকত, তাহলে হয়তো তাৎক্ষণিক চিকিৎসা পেলে আমার ভাই বেঁচে যেতে পারত।

জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি রেলক্রসিং সংলগ্ন এলাকায় প্রায় ছয় বছর আগে ১১ কোটি টাকা ব্যয়ে একটি ট্রমা সেন্টার নির্মাণ করা হয়। ঢাকা-রাজশাহী-রংপুর মহাসড়কে সংঘটিত দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা সেবা দেওয়ার উদ্দেশ্যে এটি স্থাপন করা হলেও জনবলের অভাবে এখনো চালু করা সম্ভব হয়নি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক ট্রাক শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রধানমন্ত্রী ২৬ ফেব্রুয়ারি একুশে পদক বিতরণ ও বইমেলা উদ্বোধন করবেন
  • পঞ্চগড়ে স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
  • রমজানে বেনাপোলে নিত্যপণ্যের দাম বেড়েছে, ক্রেতাদের ক্ষোভ
  • সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তুতি
  • ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যান-মেম্বারকে পিআইও-র হুমকির অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম