প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরব-এর রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রোববার বেলা ১১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ভ্রাতৃপ্রতিম দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে আসন্ন পবিত্র হজ উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি ও সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন তারা।
এর আগে একই দিন সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিসে আসেন। এ সময় মুখ্যসচিব এ বি এম আবদুস সাত্তার তাকে স্বাগত জানান।
সূত্র: বাসস

