Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুন্দরবনে অভিযানে ৪শ’ কেজি শাপলা পাতা মাছসহ ২২ জেলে আটক

Bangla FM OnlinebyBangla FM Online
১:০৩ pm ২২, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0
সাতক্ষীরা প্রতিনিধি: 
সুন্দরবন-এর সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ২২ জন জেলেকে আটক করেছে বনবিভাগ। এ সময় তাদের ব্যবহৃত দুটি ট্রলার, মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম এবং ৪শ’ কেজি শাপলা পাতা মাছ জব্দ করা হয়।

বনবিভাগ সূত্রে জানা গেছে,শনিবার (২১ ফেব্রুয়ারী) সকালে নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে মান্দারবাড়িয়া সংলগ্ন নদী এলাকায় সন্দেহজনকভাবে মাছ আহরণের সময় জেলেদের আটক করা হয়। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তা সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, জেলেরা অনুমতি ছাড়া সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে অবৈধভাবে মাছ আহরণ করছিলেন।

অভিযানকালে দুটি ট্রলার থেকে দড়িবড়শি, বরফের বক্সসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পাশাপাশি আনুমানিক ৪শ’ কেজি শাপলা পাতা মাছও জব্দ করা হয়েছে। জব্দকৃত ট্রলার ও সরঞ্জাম বনবিভাগের হেফাজতে রাখা হয়েছে।

আটক ২২ জন জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধ আহরণ বন্ধে বনবিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা ও কঠোর নজরদারির মধ্যেও কিছু অসাধু জেলে জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে সুন্দরবনের ভেতরে প্রবেশ করছেন। তবে বনবিভাগ বলছে, আইন অমান্য করে বনসম্পদ আহরণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সুন্দরবনের পরিবেশ ও মৎস্যসম্পদ সংরক্ষণে নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন প্রজাতির মাছ ও কাঁকড়া আহরণে নিষেধাজ্ঞা জারি থাকে। এ ধরনের অভিযানের মাধ্যমে বনাঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কাজ করছে বনবিভাগ।

আটককৃত জেলেরা হলেন- পটুয়াখালীর মহিপুর থানার মহিপুর গ্রামের মমিনুদ্দিন হাওলাদারের ছেলে মো. ছোমেদ (৪৫), একই থানার আলীপুর গ্রামের ছাত্তার হাওলাদারের ছেলে জামাল হাওলাদার (৩২), একই গ্রামের আবুল ফরাজ হাওলাদারের ছেলে মো. কালু (৪৮), আব্দুল মজিদের ছেলে ফরহাদ (৩০), আব্দুর রহমান খানের ছেলে মো. ইয়াছিন খান (৪০), মো. শাহ আলম গাজীর ছেলে দুলাল গাজী (৩০), মৃত ওয়াহেদ হাওলাদারের ছেলে মো. হানিফ হাওলাদার (৪০), একই থানার চাপলি গ্রামের মজিবর হাওলাদারের ছেলে মো. রাসেল (৩০), একই জেলার তালতলী থানার তালতলী গ্রামের মো. নিজাম মিরের ছেলে ইসমাইল (অপ্রাপ্তবয়স্ক), একই জেলার পটুয়াখালী সদর থানার দক্ষিণ বড়বিঘা গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. শরিফ মিয়া (অপ্রাপ্তবয়স্ক), একই জেলার আলীপুর গ্রামের জামাল হাওলাদারের ছেলে রাজীব হাওলাদার (অপ্রাপ্তবয়স্ক) ও আফজাল হাওলাদারের ছেলে ইব্রাহিম (অপ্রাপ্তবয়স্ক) এবং বাগেরহাট জেলার মোল্লাহাট থানার কোদালীয়া গ্রামের মফিজ খানের ছেলে মো. শফিকুল খান (২০)।

এ বিষয়ে আটককৃত জেলেদের কাছে জানতে চাইলে তারা বলেন, কুয়াশার কারণে পথ ভুলে তারা মান্দারবাড়িয়া এলাকার কাছাকাছি চলে আসেন। এ সময় বনবিভাগের একটি টহল দল তাদের আটক করে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা
  • ঝালকাঠিতে নবনির্বাচিত দুই এমপিকে নিয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
  • বাউফল পাবলিক মাঠে শুকরিয়া সমাবেশে জনসমুদ্র
  • শপথের পর প্রথমবার নিজ এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হোসাইনের আগমন
  • জমি নিয়ে বিরোধের জেরে মা ও মেয়েকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম