Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুষ্টিয়ায় জোহরের নামাজের সময় ফার্মেসিতে চুরি

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৫৭ pm ২১, ফেব্রুয়ারী ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

জুয়েল রানা,কুষ্টিয়া:

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার হরিনারায়ণপুর বাজারে দিনে দুপুরে একটি ফার্মেসিতে চুরির ঘটনা ঘটেছে। ঈদের প্রাক্কালে এমন ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী ব্যবসায়ী মুরাদ হোসেন জানান, গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটে জোহরের নামাজ আদায়ের জন্য দোকান বন্ধ রেখে মসজিদে যান তিনি। নামাজ শেষে ফিরে এসে দেখেন, তার ব্যবসা প্রতিষ্ঠানের টিন কেটে নগদ আনুমানিক ১ লাখ ১০ হাজার টাকা এবং বিভিন্ন ব্যাংকের প্রায় ৫ থেকে ৭ হাজার টাকার মিনিট প্যাকের বান্ডিল চুরি হয়ে গেছে।

মুরাদ হোসেন হরিনারায়ণপুর বাজারে ‘রাকিব ফার্মেসি’ নামে একটি ওষুধের দোকান পরিচালনা করেন। একই প্রতিষ্ঠানে তিনি মোবাইল ব্যাংকিং সেবাও দিয়ে থাকেন। তিনি জানান, ঘটনার বিষয়ে বাজার কমিটিকে অবহিত করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পরে তিনি ইবি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এদিকে ঈদের আগে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় বাজারের অন্যান্য ব্যবসায়ীরাও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, দিনের বেলায় দোকানে চুরি হওয়া নিরাপত্তা ব্যবস্থার চরম দুর্বলতার প্রমাণ। দ্রুত চোরদের গ্রেপ্তার ও বাজারে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

এবিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা অভিযোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নাইক্ষ্যংছড়িঘুমধুম সীমান্তে তিন লক্ষাধিক ইয়াবা উদ্ধার: আটক ১
  • প্রশাসনের একাংশ ‘মব’কে প্রশ্রয় দিচ্ছে: তথ্যমন্ত্রী
  • শিক্ষা, কর্মসংস্থান ও ক্রীড়ার উন্নয়নে বৈঠক অনুষ্ঠিত
  • কুষ্টিয়ায় জোহরের নামাজের সময় ফার্মেসিতে চুরি
  • বাগেরহাটের শরণখোলায় বিএনপি কার্যালয়ে আগুন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম