Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সকালে জাল তুলতেই চমক—জেলের হাতে সাড়ে ২২ কেজির কোরাল

Bangla FM OnlinebyBangla FM Online
৫:১৮ pm ২১, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0
তালতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার তালতলীতে বঙ্গোপসাগরের মোহনায় এক জেলের জালে ধরা পড়েছে ২২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ। পরে মাছটি ১৯ হাজার ১২৫ টাকায় বিক্রি করা হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট এলাকার জেলে মান্নান খানের জালে মাছটি ধরা পড়ে। জানা যায়, শুক্রবার রাতে ফকিরহাট সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরার জন্য নদীতে জাল ফেলেন মান্নান খান। শনিবার সকালে জাল তুলতে গিয়ে তিনি দেখতে পান বড় আকৃতির একটি কোরাল মাছ জালে আটকা পড়েছে। পরে মাছটি তালতলী বাজারে নিয়ে যাওয়া হয়।
তালতলী বাজারে মৎস্য ব্যবসায়ী শহিদুল হক তালুকদারের আড়তে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছটির দাম নির্ধারণ করা হয়। কেজি প্রতি ৮৫০ টাকা দরে স্থানীয় ব্যবসায়ী মো. বশির মৃধা মাছটি ১৯ হাজার ১২৫ টাকায় ক্রয় করেন।
মৎস্য ব্যবসায়ীরা জানান, মাছটির রং কিছুটা সাদাটে হয়ে যাওয়ায় প্রত্যাশিত দাম পাওয়া যায়নি। মাছটি আরও সতেজ থাকলে ৪০ থেকে ৫০ হাজার টাকায় বিক্রি হতে পারত।
তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, সরকার বিভিন্ন সময়ে সাগর ও নদ-নদীতে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে থাকে। একই সঙ্গে অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এর ফলে নদীতে মাছের প্রাচুর্য বেড়েছে। বড় আকৃতির কোরাল মাছ ধরা পড়া সেই সুফলেরই একটি উদাহরণ।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নাইক্ষ্যংছড়িঘুমধুম সীমান্তে তিন লক্ষাধিক ইয়াবা উদ্ধার: আটক ১
  • প্রশাসনের একাংশ ‘মব’কে প্রশ্রয় দিচ্ছে: তথ্যমন্ত্রী
  • শিক্ষা, কর্মসংস্থান ও ক্রীড়ার উন্নয়নে বৈঠক অনুষ্ঠিত
  • কুষ্টিয়ায় জোহরের নামাজের সময় ফার্মেসিতে চুরি
  • বাগেরহাটের শরণখোলায় বিএনপি কার্যালয়ে আগুন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম