Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভাষা শহিদদের প্রতি মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩১ pm ২১, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে ভাষা শহিদদের স্মরণে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

একুশের প্রথম প্রহরে,রাত ১২টা ১ মিনিটে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্থাপিত শহীদ মিনারে তারা পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি খালেদ চৌধুরী (হেড অব নিউজ, চ্যানেল এস),সহ-সভাপতি জোসেপ আলী চৌধুরী (দৈনিক নয়া বঙ্গবাজার),সহ-সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী (দৈনিক জনতার খবর),সাধারণ সম্পাদক মো. মশাহিদ আহমদ (দৈনিক আমাদের কণ্ঠ ও দৈনিক সিলেট বাণী), সহ-সাধারণ সম্পাদক রিপন আহমদ (দৈনিক আজকের জনবানী),দপ্তর সম্পাদক মঈনুল হক (দৈনিক ঘোষণা),অর্থ সম্পাদক আব্দুল মুকিত ইমরাজ (দৈনিক জনতার দলিল),ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খালেদ আহমদ সামির (স্বাধীন বাংলা টিভি),প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদুল ইসলাম পাপ্পু (আমার কুলাউড়া) এবং নির্বাহী সদস্য চিনু রঞ্জন তালুকদার (দৈনিক গণমুক্তি),শাহ মো. ফজলুর রহমান (দৈনিক আলোকিত সকাল),তাওহীদ ইসলাম (দৈনিক গণমুক্তি,মৌলভীবাজার সদর) প্রমুখ।

এ সময় শহীদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের ঢল নামে। ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ জেলা বিএনপি,মৌলভীবাজার প্রেসক্লাব,ফায়ার সার্ভিস,আনসার ভিডিপি,ছাত্রদল,যুবদল, কৃষকদল,সড়ক ও জনপথ বিভাগ,এলজিইডি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড,পানি উন্নয়ন বোর্ড,গণপূর্ত বিভাগ,সদর হাসপাতাল,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান,শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা পর্যায়ক্রমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগের স্মরণে আয়োজিত এই কর্মসূচি স্থানীয়ভাবে গভীর আবেগ ও মর্যাদার মধ্য দিয়ে পালিত হয়। মাতৃভাষার অধিকার রক্ষায় ১৯৫২ সালের ঐতিহাসিক আত্মত্যাগের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আয়োজকরা মনে করেন।

Tags: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রশাসনের একাংশ ‘মব’কে প্রশ্রয় দিচ্ছে: তথ্যমন্ত্রী
  • শিক্ষা, কর্মসংস্থান ও ক্রীড়ার উন্নয়নে বৈঠক অনুষ্ঠিত
  • কুষ্টিয়ায় জোহরের নামাজের সময় ফার্মেসিতে চুরি
  • বাগেরহাটের শরণখোলায় বিএনপি কার্যালয়ে আগুন
  • জুয়া ছাড়তে দুধ দিয়ে গোসল যুবকের, ভিডিও ভাইরাল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম