Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইফতারে মুড়িমাখায় জিলাপি স্বাদের তৃপ্তি নাকি স্বাস্থ্যের ঝুঁকি?

Nuri JahanbyNuri Jahan
৩:৫০ pm ২১, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, বিশেষ নিউজ, লাইফস্টাইল
A A
0

নুরী আক্তার মুন, ডেস্ক রিপোর্ট :

পবিত্র রমজানে সারাদিন পানাহান থেকে বিরত থাকার পর ইফতারির টেবিলে সাধারণত নানা পদ থাকে। হরেক রকমের খাবারের মধ্যে যে পদটি বাঙালির ইফতারের টেবিলে প্রায় অক্ষরে অক্ষরে দেখা যায়, তা হলো মুড়ি মাখা।

ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, কাঁচা মরিচ, শসা এবং সরিষার তেলে মাখানো ঝুরঝুরে মুড়ি যেন এক ধরনের ঐতিহ্য। তবে মুড়ির সঙ্গে জিলাপি মেশানো হবে কি না—এ নিয়েই প্রতিবছর তৈরি হয় তর্ক। কারও কাছে এটি অসাধারণ স্বাদ, কারও কাছে বেমানান।

পুরান ঢাকার চকবাজারে ইফতারের সময় মুড়ি-জিলাপির মিশ্রণ বেশ জনপ্রিয়। সারাদিন রোজা রাখার পর মচমচে মুড়ি আর রসালো জিলাপি ক্লান্তি দূর করে। পুষ্টিগত দিক থেকে, জিলাপিতে থাকা চিনি দ্রুত গ্লুকোজে পরিণত হয়ে শরীরে তাৎক্ষণিক শক্তি জোগায়। মুড়িও কার্বোহাইড্রেট সমৃদ্ধ, যা শরীরকে শক্তি দেয়।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করেন, জিলাপি উচ্চ ক্যালরিযুক্ত এবং বেশি চিনি রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি করতে পারে। মুড়ির সঙ্গে জিলাপি খেলে গ্লাইসেমিক লোড আরও বাড়তে পারে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদরোগের ঝুঁকি যাদের আছে, তাদের জন্য এটি সমস্যা সৃষ্টি করতে পারে। নিয়মিত অতিরিক্ত খেলে ওজন বৃদ্ধির ঝুঁকিও বেড়ে যায়।

অতএব মুড়ি-জিলাপি খাওয়া না খাওয়ার সিদ্ধান্ত ব্যক্তিগত পছন্দের বিষয়। তবে স্বাস্থ্য সচেতন হলে পরিমিতি বজায় রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

Tags: ইফতারের খাবারজিলাপি ক্যালরিবিশেষ নিউজমুড়ি জিলাপিমুড়ি স্বাস্থ্যরমজান ইফতাররোজার খাবার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শিক্ষা, কর্মসংস্থান ও ক্রীড়ার উন্নয়নে বৈঠক অনুষ্ঠিত
  • কুষ্টিয়ায় জোহরের নামাজের সময় ফার্মেসিতে চুরি
  • বাগেরহাটের শরণখোলায় বিএনপি কার্যালয়ে আগুন
  • জুয়া ছাড়তে দুধ দিয়ে গোসল যুবকের, ভিডিও ভাইরাল
  • কুলাউড়ায় নবনির্বাচিত এমপির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম