Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মান্দায় ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩৭ pm ২১, ফেব্রুয়ারী ২০২৬
in অপরাধ
A A
0

মোঃ এ কে নোমান, নওগাঁ:

নওগাঁর মান্দায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, মান্দা থানা পুলিশের উদ্যোগে নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল গনির নেতৃত্বে একটি চৌকস টিম সতীহাট এলাকায় অভিযান চালায়। অভিযানে আদরি (২৮) নামে এক মাদক বিক্রেতা ও তার সহযোগী মোহাম্মদ তারেক (২১) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আদরি মান্দা উপজেলার শ্রীরামপুর ঋষিপাড়া গ্রামের নিমাইয়ের স্ত্রী এবং মোহাম্মদ তারেক একই উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. তাহের উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, তাদের দেখানো মতে আদরির নিজ বাড়ি থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, দীর্ঘদিন ধরে তারা সতীহাট এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইফতারে মুড়িমাখায় জিলাপি স্বাদের তৃপ্তি নাকি স্বাস্থ্যের ঝুঁকি?
  • নীলফামারীতে তামাক চাষে ক্ষতি জেনেও দমানো যাচ্ছে না কৃষকের ঝোঁক
  • লস্কর-ই-তাইয়েবার হামলার আশঙ্কায় দিল্লিতে নিরাপত্তা জোরদার
  • রাজস্থলীতে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধা
  • জামালপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম