আনোয়ার হাসান চৌধুরী,
কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জুমাবার ২০ ফেব্রুয়ারি পরিচালিত মোবাইল কোর্টে দ্রব্যের অতিরিক্ত মূল্য ও ওজনে কারচুপির অপরাধে ৩ দোকানে ৯ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
এছাড়া পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য যথাযথ আছে কিনা তা তদারকি করা হয়। অতিরিক্ত মূল্য না নেওয়া এবং প্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য সকল ব্যবসায়িদের নির্দেশনা প্রদান করা হয়।
বাংলা এফএমকে অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব জানান, জনস্বার্থে এই অভিযান নিয়মিত চলমান থাকবে। রমজানে ক্রেতা সন্তুষ্টকরণে ব্যবসায়িদের সচেষ্ট থাকতে হবে।

