লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর মহোদয়ের জন্য ২১ শে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য জেলা প্রশাসক কোন ব্যবস্থা গ্রহন করেন নি । জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার তাদের প্রশাসনের নামে পুষ্পস্তবক আনলেও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর নামে কোন পুষ্প স্তবকের ব্যবস্থা করেন নি।
২১ শে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে জেলা প্রশাসন নব নির্বাচিত এম পি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর জন্য আলাদা কোন পুস্পস্তবকের ব্যবস্থা না করলে মন্ত্রী জেলাপ্রশাসকের নামের পুস্পস্তবক শহীদ বেদীতে অর্পন করেন।
পুষ্প স্তবক অর্পনের প্রাক্কালে এ বিষয়ে মন্ত্রী মহোদয় জেলা প্রশাসকে বলেন ” আমি প্রশাসনিক কোন লোক না।” মন্ত্রীর পক্ষ থেকে পুষ্প স্তবক না থাকায় তিনি বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেন।
সরকারি প্রটোকল অনুযায়ী মন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের সকল আয়োজন প্রশাসনের করার কথা থাকলেও, এই উদাসীনতা শহীদ মিনারে উপস্থিত সাধারণ মানুষ ও নেতা-কর্মীর মধ্যে ক্ষোভ ও বিস্ময়ের সৃষ্টি করে।
লালমনিরহাট জেলা প্রশাসনের এমন সমন্বয়হীনতা সাধারণত ‘প্রটোকল লঙ্ঘন’ হিসেবে বিবেচিত।

