বিএনপি জুলাই আন্দোলনকে ব্যবহার করে নয়, বরং জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রক্ষমতায় এসেছে এমন মন্তব্য করেছেন দলটির একাধিক নেতা।
তাদের দাবি, ৫ আগস্ট রাতে বিএনপিকে জাতীয় সরকারের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে জানান, “আমরা জনগণের কাছে যাবো, জনগণের যেকোনো সিদ্ধান্ত আমরা মেনে নেবো।”
নেতাদের ভাষ্য, এরপর দলটি জনগণের কাছে যায় এবং জনগণই নিরঙ্কুশ সমর্থনের মাধ্যমে বিএনপিকে বিজয়ী করে। তারা অভিযোগ করেন, যারা ‘জুলাই বিক্রি’র কথা বলছেন, তারাই ভোট ছাড়া উপদেষ্টা পদ গ্রহণ করেছেন এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সচিবালয়ে প্রভাব বিস্তার করেছেন।
বিএনপির পক্ষ থেকে আরও বলা হয়, দলটি চাইলে ৫ আগস্ট রাতেই সরকারে থাকতে পারত। কিন্তু জনগণের ভোট ছাড়া ক্ষমতায় যাওয়ার পথ তারা বেছে নেয়নি।
দলটির দাবি, ৪২২ জন নেতা-কর্মীর প্রাণহানিসহ হাজারো নেতাকর্মীর ত্যাগের মধ্য দিয়ে জুলাই আন্দোলন সফল হয়েছে। বিএনপি উপদেষ্টা বা সচিবালয় দখলের মাধ্যমে নয়, বরং সরাসরি জনগণের রায়ে ক্ষমতায় এসেছে বলেও তারা উল্লেখ করেন।
বক্তারা বলেন, “বিএনপি আকাশ থেকে হঠাৎ ক্ষমতায় বসেনি; জনগণই তাদের দায়িত্ব দিয়েছে। জনগণের সিদ্ধান্তই বিএনপির সিদ্ধান্ত।”
এছাড়া তারা দাবি করেন, ভবিষ্যতে দেশের রাজনৈতিক পরিস্থিতির চূড়ান্ত নির্ধারণও জনগণই করবে।

