Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাউফলে তাস খেলা নিয়ে যাত্রীবাহী লঞ্চে সংঘর্ষ আহত- ১০

Bangla FMbyBangla FM
১২:০৯ pm ১৭, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী)


পটুয়াাখালী বাউফলে লঞ্চঘাটে তাস খেলা নিয়ে বিরোধের জেরে যাত্রীবাহী লঞ্চে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সোমবার (১৭  ফেব্রæয়ারী) সকালে বগা লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল সাড়ে ৮টায় সুন্দরবন-১৪ লঞ্চটি বগা ঘাটে পৌঁছালে রুহুল আমিনের নেতৃত্বে ২০-২৫ জন ব্যক্তি লঞ্চে উঠে স্টাফ ও যাত্রীদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে লঞ্চের লস্কর ইব্রাহিম (৩০), রহমান (২৮), ফিরোজ (৩০) এবং যাত্রী সুজন (২০), রাতুল (১৭) ও ইশরাফিল (১৮) সহ অন্তত ১০ জন আহত হন।


লঞ্চের সুপারভাইজার মো. ইউনূস বলেন, রোববার সন্ধ্যা ৭টায় লঞ্চটি ঢাকা সদরঘাট থেকে ছেড়ে আসে। রাতে চার যুবক লঞ্চে তাস খেললে তাবলিগ জামাতের কয়েকজন তাদের নিষেধ করেন, যা নিয়ে বাগবিতান্ড ও হাতাহাতি হয়। লঞ্চ স্টাফদের হস্তক্ষেপে পরিস্থিতি তখন শান্ত হলেও, পরের দিন সকালে বগা ঘাটে পৌঁছানোর পর পূর্বের ঘটনার জেরে হামলা চালানো হয়।


তাবলিগ জামাতের সদস্য সুজন বলেন, তাদের ৪৫ সদস্যের দলটি সাদপন্থিদের ইজতেমা থেকে বাড়ি ফেরার পথে লঞ্চে ওঠে। রাতে তাস খেলা নিয়ে তাদের আমির মো. ডালিমের সঙ্গে তর্কবিতর্ক হয়। সকালে রুহুল আমিন ও আরও ২০-২৫ জন লঞ্চে উঠে তাদের ওপর হামলা চালায়। লঞ্চ স্টাফরা বাধা দিলে তাদেরও মারধর করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ঘটনাটি তার নজরে এসেছে, তবে এখনও কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।
—

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে চাকরিতে অনিশ্চয়তায় ৪০ হাজার ফিলিপাইনি কর্মী
  • রূপালি পর্দা থেকে রাজ্যসভায় অভিনেত্রী কোয়েল মল্লিক
  • নব্য ফ্যাসিবাদের বার্তা দিচ্ছে
  • ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি আটক
  • সস্ত্রীক সিঙ্গাপুর সফরে বিএনপি মহাসচিব

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম