Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পদ্মা সেতু এলাকায় বাস সংঘর্ষে নিহত ২

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৫১ am ২০, ফেব্রুয়ারী ২০২৬
in দুর্ঘটনা, সারাদেশ
A A
0

জাবেদ শেখ, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে পদ্মা সেতু দক্ষিণ থানাধীন জমদ্দার স্ট্যান্ড (কালু বেপারী কান্দি) আন্ডারপাসের ওপর হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ভাঙ্গাগামী খান পরিবহনের একটি বাস (বরিশাল মেট্রো ব-১১-০১৬৮) যাত্রী ওঠানোর জন্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা ভাঙ্গাগামী স্টার এক্সপ্রেস বাস (ঢাকা মেট্রো ব-১২-৫২৭০) দাঁড়িয়ে থাকা বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাস দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই আকাশ সরদার নামে এক যুবক নিহত হন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার ভোজের গাতী এলাকার বাসিন্দা বাহারুল সরদারের ছেলে। পরে গুরুতর আহত অবস্থায় স্টার এক্সপ্রেস বাসের সুপারভাইজার ইউনুস মোল্লা (৫১)কে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে শিবচর ও আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয় এবং কিছু সময়ের মধ্যে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags: দুর্ঘটনাসংঘর্ষসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হিরো আলম কে কারাগারে প্রেরণ
  • সিরাজগঞ্জে মাছবাহী নসিমনের ধাক্কায় শিশু নিহত
  • বাসাটার জন্য অনেক মায়া লাগছে: আসিফ নজরুল
  • ৪শ কেজি ঘোড়ার মাংস জব্দ, দুইজনকে কারাদন্ড
  • হেলিকপ্টারে চীনা কনে,মৌলভীবাজারে রাজকীয় আয়োজনে বিয়ে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম