Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নাওডোবা বাস সংঘর্ষে হেল্পার নিহত, ৫ আহত, ঢাকামুখী লেন বন্ধ

Tanazzina TaniabyTanazzina Tania
৭:০০ pm ১৯, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, দুর্ঘটনা
A A
0

‎শাওন বেপারী, ‎শরীয়তপুর প্রতিনিধি

‎শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতুর দক্ষিণ প্লাজা সংলগ্ন ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নাওডোবা ইউনিয়নের জমাদ্দার মোড় এলাকায় দুই বাসের সংঘর্ষে আকাশ সরদার (৩১) নামে এক বাসের হেল্পার নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।‎

‎আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

‎ইফতার হাইওয়ে থানার এসআই মো. সালাম বিকেল ৪টা ৫০ মিনিটে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহত আকাশ সরদার গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতী গ্রামের বাহারুল সরদারের ছেলে। তিনি গোপালগঞ্জগামী কোটালিপাড়া স্টার এক্সপ্রেস বাসের হেল্পার ছিলেন। সংঘর্ষের পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত দুটি বাসই ঢাকা থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল। এর মধ্যে খান পরিবহন একটি বাস রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা স্টার এক্সপ্রেস বাসটি খান পরিবহনে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর স্টার এক্সপ্রেস বাসটি ডিভাইডারের ওপর উঠে যায়। ফলে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।‎

‎দুর্ঘটনাকবলিত দুই বাস জব্দ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

‎‎এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, দুর্ঘটনার পর প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags: নাওডোবাশরীয়তপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অন্তর্বর্তী সরকারের চুক্তিগুলো খতিয়ে দেখা উচিত: দেবপ্রিয়
  • নড়াইলে বাড়ির পাশে বৃদ্ধর ঝুলন্ত ম**দেহ উদ্ধার
  • নাওডোবা বাস সংঘর্ষে হেল্পার নিহত, ৫ আহত, ঢাকামুখী লেন বন্ধ
  • দিনাজপুরে বাস ও স্কুল ভ্যান সংঘর্ষ, শিক্ষার্থী নিহত
  • লেবু যখন ডিমের সমান দামে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম