Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজার নির্বাচনী ব্যানার অপসারণে বিএনপি নেতাকর্মীরা

Bangla FM OnlinebyBangla FM Online
১১:২৬ am ১৯, ফেব্রুয়ারী ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমানের শপথ গ্রহণের পরপরই মৌলভীবাজারে শুরু হয়েছে নির্বাচনী ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম। শহরকে দ্রুত স্বাভাবিক ও পরিচ্ছন্ন পরিবেশে ফিরিয়ে আনতেই এ উদ্যোগ নিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে একযোগে এ কার্যক্রম পরিচালনা করা হয়। কোর্ট রোড, পৌরসভা স্কুল এলাকা এবং প্রেসক্লাব মোড়ে সরেজমিনে ব্যানার-ফেস্টুন অপসারণে অংশ নেন মৌলভীবাজার পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কামাল। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন দলের স্থানীয় নেতাকর্মীরাও।

নেতৃবৃন্দ জানান,নির্বাচন পর্ব শেষ হয়েছে, এখন সময় নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও সৌন্দর্য ফিরিয়ে আনার। অলিউর রহমান বলেন, পর্যায়ক্রমে শহরের সব এলাকায় টানানো নির্বাচনী ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হবে। শহরকে পরিষ্কার ও নান্দনিক রাখতে দলীয়ভাবে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে,নির্বাচন-পরবর্তী সময়ে রাজনৈতিক দলের এমন দায়িত্বশীল ভূমিকা নাগরিক সচেতনতা ও শৃঙ্খলার বার্তা দেয়।

শপথের পরপরই এ কার্যক্রম শুরু হওয়ায় অনেকেই এটিকে নতুন রাজনৈতিক সংস্কৃতির অংশ হিসেবে দেখছেন। নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পাংশায় প্রতারণা মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার
  • নাইজেরিয়ার খনিতে কার্বন মনোক্সাইডে ৩৭ শ্রমিকের মৃত্যু
  • নরওয়ের রকেট আর পৃথিবীর এক শীতল বিকেল    
  • রাঙ্গামাটিতে জেলা পরিষদ সদস্য মনোনীত করার দাবি, কৃষক দলের সভাপতিকে
  • শিরোমণি সড়ক দুর্ঘটনায় বাদল হাওলাদার নিহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম