Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দৌলতদিয়ায় ১২৫তম ওরশ শরীফ পালিত

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৪৩ am ১৯, ফেব্রুয়ারী ২০২৬
in অন্যান্য
A A
0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া খানকা শরীফ ও কেন্দ্রীয় ইমামবাড়া শরীফে ভারতের মেদিনীপুর দরবার শরীফের ‘মাওলা পাক’-এর ১২৫তম বার্ষিক পবিত্র ওরশ শরীফ যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে দৌলতদিয়া খানকা শরীফ ও গোয়ালন্দ কেন্দ্রীয় ইমামবাড়া শরীফ প্রাঙ্গণে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। দিনভর দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে হাজার হাজার ভক্ত-আশেকান সমবেত হন।

রাতভর ওয়াজ মাহফিল, জিকির-আসকার, মিলাদ মাহফিল ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। আলেম-ওলামারা ইসলামের শিক্ষা, তাসাউফের গুরুত্ব ও মানবকল্যাণমূলক জীবনাচরণ নিয়ে বক্তব্য দেন। ফজরের নামাজের আগে আখেরি মোনাজাতের মাধ্যমে ওরশের সমাপ্তি ঘোষণা করা হয়।

দরবার সূত্রে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে অবস্থিত ঐতিহ্যবাহী দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত সৈয়দ শাহ মোর্শেদ আলী আল কাদেরী (আঃ), যিনি ‘মাওলা পাক’ নামে পরিচিত। তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বংশধর এবং বড়পীর আব্দুল কাদের জিলানী (রহ.)-এর অধস্তন হিসেবে সমাদৃত।

এবারের ওরশ শরীফ সিলসিলা-এ-কাদেরিয়া রায্যাকিয়া মুস্তারশিদিয়া’র সাজ্জাদানশীন সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী-এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। তাঁর তত্ত্বাবধানে সার্বিক কর্মসূচি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

ভক্তদের অংশগ্রহণে পুরো এলাকা আধ্যাত্মিক মিলনমেলায় পরিণত হয়। কোরআনখানি, জিকির ও দোয়ার মাধ্যমে আত্মশুদ্ধি কামনা করেন মুসল্লিরা। অনেকেই মানত পূরণ ও বিশেষ দোয়ার উদ্দেশ্যে দূরদূরান্ত থেকে অংশ নেন।

শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। উৎসবমুখর ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ১২৫তম ওরশ শরীফ সম্পন্ন হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নাইজেরিয়ার খনিতে কার্বন মনোক্সাইডে ৩৭ শ্রমিকের মৃত্যু
  • নরওয়ের রকেট আর পৃথিবীর এক শীতল বিকেল    
  • রাঙ্গামাটিতে জেলা পরিষদ সদস্য মনোনীত করার দাবি, কৃষক দলের সভাপতিকে
  • শিরোমণি সড়ক দুর্ঘটনায় বাদল হাওলাদার নিহত
  • চরভদ্রাসনে ন্যায্য মূল্য দুধ-ডিম-মাংস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম