Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজদিখানে প্রতারণা মামলায় সাবেক স্ত্রী গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৩৩ am ১৯, ফেব্রুয়ারী ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় প্রতারণা, অর্থ আত্মসাৎ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তাছলিমা বেগম (৪০) মামলার বাদীর সাবেক স্ত্রী বলে জানা গেছে।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, সিরাজদিখান আমলী আদালত নং–২-এ দায়ের করা সিআর মামলা নং–৫৮২/২০২৫ (ধারা ৪২০/৪০৬/৩৭৯/৫০৬(২)/৩৪ পেনাল কোড) মামলায় আদালতের নির্দেশে তদন্ত শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। পরে প্রধান আসামি তাছলিমা বেগমকে গ্রেফতার করা হয়।

মামলার বাদী মাহামুদ হাসান (৪৬), উপজেলার রাজানগর এলাকার বাসিন্দা। অভিযোগে বলা হয়, ২০০৭ সালে তাদের বিয়ে হয়। পারিবারিক সম্পর্কের সুযোগে বিভিন্ন সময়ে বাদীর কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা নেওয়া হয়। এছাড়া ব্যাংক ঋণ পরিশোধের নামে প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা এবং ৭ ভরি স্বর্ণালংকার আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে জমি লিখে দেওয়ার কথা বলে আরও ৭ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হলেও তা রেজিস্ট্রি করে দেওয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও বিবাদীরা টাকা নেওয়ার বিষয় অস্বীকার করে এবং বাদীকে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানায়, তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নাইজেরিয়ার খনিতে কার্বন মনোক্সাইডে ৩৭ শ্রমিকের মৃত্যু
  • নরওয়ের রকেট আর পৃথিবীর এক শীতল বিকেল    
  • রাঙ্গামাটিতে জেলা পরিষদ সদস্য মনোনীত করার দাবি, কৃষক দলের সভাপতিকে
  • শিরোমণি সড়ক দুর্ঘটনায় বাদল হাওলাদার নিহত
  • চরভদ্রাসনে ন্যায্য মূল্য দুধ-ডিম-মাংস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম