Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রমজানকে মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না: তারেক রহমান

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৩৫ pm ১৮, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

রমজানকে অতিরিক্ত মুনাফার মৌসুমে পরিণত না করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে না যায়, সে বিষয়ে ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। 

বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী দেশবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান। এই মাস আত্মশুদ্ধির মাস। আত্মশুদ্ধির প্রকৃত অর্থ যদি আমরা অনুধাবন করি, তবে এ মাসে মানুষের ভোগান্তি বাড়ার কোনো কারণ থাকতে পারে না।”

তিনি আরও বলেন, রমজানকে কেন্দ্র করে অনেকের মধ্যে অতিরিক্ত মুনাফা অর্জনের প্রবণতা দেখা যায়। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি আহ্বান জানিয়ে বলেন, “রমজানের পবিত্রতা রক্ষায় এ মাসকে যেন কেউ ব্যবসায়িক মুনাফার বিশেষ সময় হিসেবে বিবেচনা না করেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে হবে।”

সরকারের অঙ্গীকার তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “হাজারো প্রাণের বিনিময়ে একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছি। বিএনপি সরকার সব ক্ষেত্রেই অনাচার ও অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর, ইনশাআল্লাহ।”

ব্যবসায়ী সমাজের প্রতি সরকারের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, “ক্ষুদ্র, মাঝারি কিংবা বৃহৎ সব ধরনের ব্যবসায়ীদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি সহজ ও স্বচ্ছ। আমরা ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের স্বার্থ সংরক্ষণ করেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চাই।”

তিনি আরও জানান, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ক্রেতা-বিক্রেতা উভয়ের স্বার্থ রক্ষায় কী ধরনের উদ্যোগ নেওয়া উচিত এ বিষয়ে ব্যবসায়ীদের যেকোনো পরামর্শ বা অভিযোগ সরকার শুনতে প্রস্তুত।

ভাষণের শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, “এই সরকার সবার ক্রেতা, বিক্রেতা, গ্রহীতা সবারই সরকার। জনগণের ভোটে গঠিত এই সরকার আপনাদেরই সরকার। আপনাদের আস্থা ও সমর্থনই আমাদের শক্তি।”

Tags: জাতির উদ্দেশে দেওয়া ভাষণপবিত্র মাহে রমজানের শুভেচ্ছাপ্রধানমন্ত্রী তারেক রহমান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রমজানকে মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না: তারেক রহমান
  • সৈয়দপুরে ৬০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার ও নেতাদের ছবি টানানো নিয়ে আলোচনা
  • নার্সিং শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজবাড়ীতে দিনব্যাপী জব ফেয়ার
  • চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা, দেড় লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম