নওগাঁ প্রতিনিধিঃ-মোঃ-হাবিবুর রহমান
নওগাঁর বদলগাছী উপজেলার বেগুনজোয়ার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের দপ্তরি সৈকত হোসেনের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে ম্যাসেঞ্জারে প্রেমের প্রস্তাব দেওয়ার ঘটনা ঘটেছে ।
এ ঘটনায় আজ বুধবার স্কুলের উপস্থিত সকল ছাত্ররা ও স্থানীয় জনতার হাতে মারধরের শিকার হন তিনি । তবে তিনি দাবি করেন কয়েক মাস পূর্বে তার ফেইসবুক আইডি হ্যাক করে এই ম্যাসেজ গুলো পাঠানো হয়েছে।
শিক্ষার্থীরা জানায়, দুইদিন আগে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ম্যাসেঞ্জারে প্রেমের প্রস্তাব দেয় স্কুলের পিয়ন মো. সৈকত হোসেন । একাধিক শিক্ষার্থীর (ছাত্রী) সঙ্গে এই ঘটনা ঘটায় সে । স্কুলে উপস্থিত হওয়ায় স্কুলের উপস্থিত সকল ছাত্ররা ও স্থানীয় জনতার হাতে মারধরের শিকার হন তিনি । কিছুক্ষণ পর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি ও বদলগাছী থানা অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ।
শিক্ষার্থী অবিভাবকরা জানায়, একই স্কুলে বার বার একই ঘটনা ঘটলে আমাদের ছেলে-মেয়েদের আমরা কিভাবে পড়াশোনা করাবো । আর এরকম যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে আরও খারাপ কিছু ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসীসহ অবিভাবকবৃন্দ।
এবিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের দপ্তরি (অফিস সহায়ক) মো. সৈকত হোসেন বলেন, আমি এইসব ম্যাসেজ করিনি। ৪ থেকে ৫মাস আগে আমার ফেসবুক আইডি সে সময় আমার বিদ্যালয়ের অফিস সহকারী এবং শিক্ষকদের সহায়তায় আমি ফেসবুক আইডিটি ঠিক করে নিই বলে জানা তিনি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, আমি বিদ্যালয়ে গিয়ে এই বিষয়টি শুনেছি। আগামীকাল ইউএনও স্যারের নির্দেশে এই বিষয়ে মিটিং ডাকা হয়েছে। মিটিংয়ে বিষয়টি সিদ্ধান্ত নেওয়া হবে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার, ইসরাত জাহান ছনি বলেন, ঘটনাটি শুনে আমি বিদ্যালয় পরিদর্শন করেছি। সে সময় তার পাঠানো ম্যাসেজের স্কিনসর্ট আমি দেখেছি। এ বিষয়ে আগামীকাল বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভা ডাকা হয়েছে। সেখানে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

