Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

টাঙ্গাইল-৫ আসন থেকে প্রতিমন্ত্রী হলেন সুলতান সালাউদ্দিন টুকু

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৪ pm ১৮, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, বাংলাদেশ
A A
0

সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু প্রতিমন্ত্রী হিসেবে গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ নিয়েছেন। এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৬ বছর পর টাঙ্গাইল সদর থেকে নির্বাচিত কেউ মন্ত্রিসভায় স্থান পেলেন। তিনি বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক।

সুলতান সালাউদ্দিন টুকু মন্ত্রিসভায় স্থান পাওয়ায় শুধু তাঁর সমর্থক নয়, টাঙ্গাইল সদরবাসী আনন্দিত। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এইচ এম এরশাদের মন্ত্রিসভায় টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্যরা পূর্ণ মন্ত্রী ছিলেন দীর্ঘদিন পর সুলতান সালাউদ্দিন মন্ত্রিত্ব পাওয়ায় তিন দশকের বেশি সময়ের শূন্যতা পূরণ হলো

স্থানীয় সূত্র জানায়, সর্বশেষ সদর থেকে নির্বাচিত সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান ছিলেন এরশাদ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। এরশাদের পতনের পর তাঁর মন্ত্রিত্ব চলে যায়। তিনি কারাবন্দী হন। কারাগারে থেকেই জাতীয় পার্টির মনোনয়নে ১৯৯১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯৪ সালে তিনি বিএনপিতে যোগদান করেন। এরপর ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মান্নান সংসদ সদস্য নির্বাচিত হন। বঙ্গবন্ধুর মন্ত্রিসভার স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তিনি। সেবার সদরবাসী আশ করেছিলেন, তিনি শেখ হাসিনার মন্ত্রিসভায় স্থান পাবেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি মন্ত্রী হতে পারেননি।

২০০১ সালের নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান সংসদ সদস্য নির্বাচিত হন। সেবার টাঙ্গাইল জেলা থেকে চারজন মন্ত্রিসভায় স্থান পেলেও মাহমুদুল হাসান মন্ত্রী হতে পারেননি।

২০০৮ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী জাতীয় পাটির সভাপতিমণ্ডলীর সদস্য আবুল কাশেম ও পরবর্তী সময়ে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছানোয়ার হোসেন সংসদ সদস্য নির্বাচিত হন, কিন্তু কেউই মন্ত্রী হতে পারেননি ফলে দীর্ঘদিন পর এবার মন্ত্রী পেলেন সদরবাসী।

Tags: জাতীয় সংসদ নির্বাচনরাজনীতিসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে চীন ও ভারতের অভিনন্দন
  • নগরকান্দায় মিজানুর রহমান বাবু সাংবাদিকের ওপর হামলা
  • রূপগঞ্জে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
  • নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫
  • শিক্ষামন্ত্রীকে নিয়ে ইরফানের সরল সতর্কবার্তা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম